Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন নীতীশ, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে!

মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন নীতীশ, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে!

Online Desk মার্চ 30, 2026
NITISH-KUMAR.bmp

ওঙ্কার ডেস্কঃ বিহারের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিগত ১৯ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। এবার কুর্সি ছাড়ার পালা। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের যাত্রা শেষ হচ্ছে। সোমবার তিনি ইস্তফা দিতে চলেছেন বিহারের বিধান পরিষদ থেকে। আপাতত তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন। যদিও এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন থাকছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নীতীশের উত্তরসূরী কে হবেন? তাহলে কি এবার বিহারের মুখ্যমন্ত্রিত্ব যাবে বিজেপির হাতে?
উল্লেখ্য, ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হন নীতীশ। নিয়ম অনুযায়ী, বিধানসভা বা বিধান পরিষদের পদে থাকলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ১৪ দিনের মধ্যে সেই পদ ছাড়তে হয়। নীতীশের সময়সীমা শেষ হচ্ছে ৩০ মার্চ। অর্থাৎ সোমবারই বিধান পরিষদ থেকে ইস্তফা দিতে হবে নীতীশকে। স্বভাবতই চলে যাবে মুখ্যমন্ত্রীর পদও।
বিগত প্রায় এক মাস ধরেই জল্পনা চলছিল নীতীশ কুমারকে নিয়ে। শোনা যাচ্ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভার সাংসদ হতে নারাজ ছিলেন নীতীশ কুমার। এদিকে, সাংসদ নির্বাচিত হওয়ার পরও রাজ্য বিধানসভার বা অন্য কোনও প্রশাসনিক পদ ছাড়ার বিশেষ আগ্রহ দেখাননি নীতীশ কুমার, যা নিয়ে জোটসঙ্গী বিজেপি-ও বেশ কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল।
সূত্রের খবর, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি জেডিইউ শিবিরের। দিনকয়েক আগে রাজনীতিতে এসেছেন নীতীশপুত্র নিশান্ত। জল্পনা চলছে, তিনি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি বিধায়ক সম্রাট চৌধুরি গত দু’বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র ৯ বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই সেদিকেই পাল্লা ভারী।

Post Views: 77

Continue Reading

Previous: মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারে ক্ষুব্ধ নাইট অধিনায়ক রাহানে
Next: দিল্লি থেকে আটক লস্করের জঙ্গী; এবার রাজধানীতে হামলার ছক কষছিল পদ্মাপারে

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.