Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারে ক্ষুব্ধ নাইট অধিনায়ক রাহানে

মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারে ক্ষুব্ধ নাইট অধিনায়ক রাহানে

Online Desk মার্চ 30, 2026
WhatsApp-Image-2026-03-30-at-11.41.44.jpeg

স্পোর্টস ডেস্ক: মুম্বই আতঙ্ক ফের কাটাতে ব্যর্থ কেকেআর। ওয়াংখেড়েতে ১৯ তম আইপিএলে নিজেরদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে ধরাশায়ী কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাশা মতই ডুবিয়ে দিল বোলিং স্কোর বোর্ডে ২০০ রানের উপর তুলেও জয় পেলো না টিম শাহরুখ। ২২০ রান তুলেও শেষরক্ষা হল না কলকাতা নাইট রাইডার্সের। রোহিত শর্মার বিস্ফোরক ইনিংসে ভর করে ১৯.১ ওভারে ৪ উইকেটে ২২৩ রান তুলে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। ফিন অ্যালেনের সঙ্গে প্রথম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে তোলেন তিনি। অ্যালেন ১৭ বলে ৩৭ রান করে ফিরলেও রাহানের ব্যাট চলতে থাকে। ৪০ বলে ৬৭ রান করে আউট হন তিনি।২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের ব্যাটে ওয়াংখেড়ে সাক্ষী থাকে এক বিধ্বংসী ওপেনিং জুটির। প্রথম উইকেটেই ১৪৮ রান যোগ করে ম্যাচ কার্যত মুঠোয় নিয়ে নেন দুই ওপেনাররোহিত ৩৮ বলে ৭৮ রান করে আউট হলেও ততক্ষণে ম্যাচ মুম্বইয়ের দখলে। রিকেলটন ৮১ রান করে রান আউট হন, যদিও নিশ্চিত শতরান হাতছাড়া করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে সূর্যকুমার যাদব ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন।


কলকাতার ফিল্ডিংয়ের ভুলও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। রিকেলটনের সহজ ক্যাচ ফেলে দেন রমনদীপ ও বৈভব। সেই সুযোগের পুরো ফায়দা তোলে মুম্বই। শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের সঙ্গে একাধিক রেকর্ড গড়ে ফেলল মুম্বই। ২২০ রান তাড়া করে আইপিএলে এই প্রথম জয়, পাশাপাশি ২০১২ সালের পর প্রথমবার মরশুমের উদ্বোধনী ম্যাচ জিতল তারা।এই হারের পরে কেকেআর অধিনায়ক আজিঙ্ক রাহানে বললেন,’এই হার মেনে নেওয়া কঠিন। ২২০-২২৫ জয়ের জন্য যথেষ্ট ভেবেছিলাম। তবে দলের বোলারেরা অনভিজ্ঞ এটা অস্বীকার করার জায়গা নেই। মুম্বইয়ের মতো শক্তিশালী ব্যাটিং বিভাগ থাকা দলের বিরুদ্ধে খেলা সমস্যার। এই ম্যাচ আমাদের কাছে শিক্ষা। বৈভব ছাড়া, কার্তিক এবং মুজ়ারাবানির সে ভাবে আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। মুম্বই খুব ভাল ব্যাট করেছে।”ক্যারণ গ্রিনকে বল না করানোর কারণ জিজ্ঞাসা করা হতেই রাহানে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না। তবে দলের ব্যাটারদের নিয়ে আমি খুশি। কার্তিক (ত্যাগী) ভাল বল করেছে। অনেক দিন পর খেলতে নেমেছিল। ভালই খেলেছে। অনেক কিছু শিখলাম ম্যাচটা থেকে।”

রাহানের কথা শুনেই বোঝা গিয়েছে, গ্রিনের বল করার উপর অস্ট্রেলিয়া বোর্ডের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অ্যাশেজ এবং টি-২০বিশ্বকাপেও সে ভাবে বল করেননি। তা হলে কেন ২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রাহানে পরে বলেছেন, “আশা করি দ্রুত গ্রিন বল করা শুরু করবে। তখন প্রথম একাদশ অন্য রকম হবে। এই মুহূর্তে আমরা দলে ভারসাম্য রাখার চেষ্টা করছি। যারা ভাল বল করতে পারে তাদেরই দলে নেওয়া হয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: বিমানে ৬০ শতাংশ আসন বাছাইয়ের অতিরিক্ত খরচ করতে হবে না, ঘোষণা ডিজিসিএ-র
Next: মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন নীতীশ, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.