Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর ভারত নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, পাল্টা দিল বিদেশ মন্ত্রক

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর ভারত নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, পাল্টা দিল বিদেশ মন্ত্রক

Online Desk মে 18, 2026
modi-rob.jpg

ওঙ্কার ডেস্ক: নেদারল্যান্ডস সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করেছেন। ১৭টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মাঝেই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন তিনি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নয়াদিল্লি। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব সিবি জর্জ।

রবিবার জর্জ বলেন, ‘আমরা এই প্রশ্নের মুখোমুখি হচ্ছি, কারণ তাঁর ভারত সম্পর্কে জানাবোঝার অভাব রয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘ভারতকে দেখুন, কত সুন্দর! বিশ্বে আর কোনও দেশে এত বেশি ধর্মের সৃষ্টি হয়নি— হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের অনুসারী মানুষ রয়েছেন ভারতে।’ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার অনুরোধ, আপনি ভারত সম্পর্কে আরও পড়াশোনা করুন। তা হলে ভারত কী, দেশটি কী ভাবে এগোচ্ছে, সেই সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি হবে।’

উল্লেখ্য, নেদারল্যান্ডসের স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, হেগ শহরে মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী রব জেটেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেদারল্যান্ডসের সরকার ভারতের বেশ কিছু ঘটনা নিয়ে উদ্বিগ্ন। সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সংখ্যালঘুদের স্বাধীনতার বিষয়টিও রয়েছে। সংখ্যালঘুরা সেখানে খুবই চাপে রয়েছেন।’ তবে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়গুলি ওঠেনি।

Post Views: 79

Continue Reading

Previous: সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, বেতন কত বাড়তে পারে?
Next: আগামী মাস থেকেই পুরো রাজ্যে বিনামূল্যেই ভ্রমণ করতে পারবেন মহিলারা; জানালেন অগ্নিমিত্রা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.