Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, বেতন কত বাড়তে পারে?

সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, বেতন কত বাড়তে পারে?

Online Desk মে 18, 2026
suvendu-dfd.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। নয়া বিজেপি সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবে খুশি রাজ্য সরকারি কর্মীরা।

সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পে কমিশন গঠন করে। রাজ্যে আগে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন। যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা সোমবারের বৈঠকে সপ্তম পে কমিশনে সিলমোহর দেওয়ার পর খুশির আবহ সরকারি কর্মীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে বর্তমানে যার বেসিক ১৮ হাজার টাকা, সেই বেতন বেড়ে হতে পারে ৫২ হাজার থেকে ৫৬ হাজারের মধ্যে। তবে সপ্তম বেতন কমিশন গঠনে সিলমোহর দেওয়া হলেও এদিন ডিএ বা মহার্ঘভাতা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, নতুন সরকারের কাছে ডিএ নিয়ে প্রত্যাশা রয়েছে সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্প্রতি ইমেলও করেছে ‘বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’। তাঁদের দাবি, বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ বা মহার্ঘভাতা পান। কিন্তু তার পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ব্যবধান ৪২ শতাংশ। নতুন মন্ত্রিসভা ডিএ যাতে অন্তত ১২ শতাংশ বাড়ায় মুখ্যমন্ত্রীর কাছে সেই আর্জি জানিয়েছেন তাঁরা। কিন্তু এদিন ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি মন্ত্রিসভার বৈঠকে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিলমোহর দিয়েছে এদিন মন্ত্রিসভা। অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি দূর পাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাত্রা করতে পারবেন মহিলারা।

Post Views: 77

Continue Reading

Previous: বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে দিশা পাটানির সঙ্গে মৌনীর পোস্ট ঘিরে নতুন জল্পনা তুঙ্গে
Next: নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর ভারত নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, পাল্টা দিল বিদেশ মন্ত্রক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.