Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসআইআর-এ দুর্বল গোষ্ঠী হয়রানির শিকার যাতে না হয়, সেদিকে লক্ষ্য দেওয়ার কথা বলেছিলেন নির্বাচন কমিশনার সান্ধু

এসআইআর-এ দুর্বল গোষ্ঠী হয়রানির শিকার যাতে না হয়, সেদিকে লক্ষ্য দেওয়ার কথা বলেছিলেন নির্বাচন কমিশনার সান্ধু

Online Desk ডিসেম্বর 2, 2025
sandhu.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে সরব হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। দেশের সর্বোচ্চ আদালতে যদিও নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ‌তিন নির্বাচন কমিশনারের এক জন সুখবীর সিং‌ সান্ধু এসআইআর নিয়ে সতর্ক করেছিলেন। তিনি মত প্রকাশ করেছিলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশনে দুর্বল গোষ্ঠী যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখা উচিৎ।

এসআইআর সংক্রান্ত এক ফাইলে সান্ধু লেখেন, ‘সত্যিকারের ভোটার, বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য দুর্বল গোষ্ঠী যাতে হয়রানির মুখে না পড়েন এবং তাদের সুবিধা দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।’ উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি প্রথম বিহারে এসআইআর শুরুর নির্দেশ জারি করে কমিশন। সূত্রের খবর, ওই দিন সকালে খসড়া নির্দেশিকায় সান্ধু নিজের সতর্কবার্তা লেখেন। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনও রকম আলোচনা না করেই বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন বলে।

উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু করার লক্ষ্য মৃত এবং অবৈধ ভোটারদেরকে বাদ দিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুত করা। সেই লক্ষ্যে কমিশন কাজ শুরু করলেও, বিরোধীরা হুঁশিয়ারি দিতে শুরু করে যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে বড়সড় আন্দোলনে নামার। শুধু তাই নয়, তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা নিয়েও প্রশ্ন তোলে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা।

Post Views: 97

Continue Reading

Previous: নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: এসআইআরকে ‘মানবিক ট্র্যাজেডি’ বললেন বিরোধীরা !আলোচনার দাবিতে প্রবল হৈহট্টগোল সংসদে, দ্বিতীয় দিনের অধিবেশন স্থগিত

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.