Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমাজ মাধ্যমে ডিপফেক ও অপপ্রচার ঠেকাতে কড়া নজরদারি, পাঁচ মাসে প্রায় ১.৯৫ লক্ষ ব্লকিং নির্দেশ

সমাজ মাধ্যমে ডিপফেক ও অপপ্রচার ঠেকাতে কড়া নজরদারি, পাঁচ মাসে প্রায় ১.৯৫ লক্ষ ব্লকিং নির্দেশ

Online Desk আগস্ট 18, 2026
1000366264.jpg

ওঙ্কার ডেস্ক: অনলাইনে অপপ্রচার ও ডিপফেক ঠেকাতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির উপরও বেড়েছে চাপ। মার্চ থেকে জুলাইয়ের মধ্যে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার ব্লকিং নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই নির্দেশ গিয়েছে মেটা, গুগল-সহ একাধিক বড় প্রযুক্তি সংস্থার কাছে। হিসাব অনুযায়ী, গড়ে প্রতি ৬৮ সেকেন্ডে একটি ব্লকিং নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, ওই সময়ের মধ্যেই দেশে একাধিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশ্নফাঁস এবং ছাত্র আন্দোলনের মতো ঘটনাও ঘটেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্লকিং নির্দেশের বড় অংশই গিয়েছে মেটার কাছে। মোট নির্দেশের প্রায় ৯০ শতাংশ মেটার প্ল্যাটফর্মগুলির জন্য বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে প্রায় ১ লক্ষ ব্লকিং নির্দেশ পাঠানো হয়েছে। ফেসবুকের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ৮০ হাজার। গুগলের ইউটিউবও পেয়েছে প্রায় ১৫ হাজার নির্দেশ। এই নির্দেশগুলির মাধ্যমে নির্দিষ্ট পোস্ট, লিঙ্ক বা অন্য কোনও কনটেন্ট সরানোর কথা বলা হতে পারে।

সাধারণত এই ধরনের নির্দেশ পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের ‘সহযোগ’ পোর্টাল ব্যবহার করা হয়। পোর্টালটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। শুধু কেন্দ্র নয়, রাজ্য সরকারগুলিও এই পোর্টাল ব্যবহার করতে পারে। তাই মোট নির্দেশের মধ্যে কেন্দ্র ও রাজ্যের অংশ কতটা, তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক পাঁচ মাসের পরিসংখ্যান আগের বছরের তুলনায় অনেক বেশি। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মার্চ পর্যন্ত ১ লক্ষ ১১ হাজারের বেশি সন্দেহজনক অনলাইন কনটেন্ট ব্লক করা হয়েছিল।
আরটিআইয়ের তথ্যেও অন্য ছবি দেখা যায়। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১৯টি প্ল্যাটফর্মকে মোট ২,৩১২টি ব্লকিং নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অধিকাংশ নির্দেশ ছিল হোয়াট্‌সঅ্যাপের জন্য।

Post Views: 30

Continue Reading

Previous: ভারতের নির্বাচনী ব্যবস্থাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে মার্কিন ভোটারদের জন্য ফটো আইডির পক্ষে সওয়াল ট্রাম্পের
Next: কলকাতায় পুরনো বাড়ির অংশ ভেঙে মৃত্যু মহিলার, বৃষ্টির মধ্যেই বিপর্যয়

সম্পর্কিত গল্প

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.