Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী; অস্ত্রপচারের সম্ভাবনা

হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী; অস্ত্রপচারের সম্ভাবনা

Online Desk মে 13, 2026
sonia-gandhi.png

ওঙ্কার ডেস্ক: ফের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর শরীরে অস্ত্রপচার হতে পারে বলে জানানো হয়েছে। গত বছর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। ফের কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবারের মধ্যে।
সোনিয়া গান্ধি বর্তমানে গুরুগ্রামে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর শরীরে অস্ত্রপচার হবে বলে জানা গিয়েছে। খুব গুরতর অস্ত্রপচার না হলেও ঠিক কিসের অস্ত্রপচার তা এখনও জানা যায়নি পরিবারের তরফ থেকে।
বর্তমানে রাজস্থানের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। পঞ্চমবার লোকসভার সাংসদ হওয়ার পর এখন রাজ্যসভার সাংসদের পদ সামলাচ্ছেন তিনি। দলীয় কর্মসূচীতে তেমন সক্রিয় ভূমিকা পালন না করলেও দলের ভিতরে তাঁর মর্যাদা অনেক বেশি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দলের অভ্যন্তরেও উদ্বেগ তৈরি হয়েছে।
গত বছর এবং চলতি বছরে একাধিকবার অসুস্থ হয়ে পরেছিলেন ৭৯ বছর বয়সী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গত মার্চ মাসে গুরতর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। দুইদিন চিকিৎসা চলার পর বাড়ি ফিরে যান তিনি। গত বছর ডিসেম্বরে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর কাছে ছুটি কাটাতে শিমলা গিয়ে অসুস্থ হয়ে পরেন। এমনকি কোভিড কালে তিনি দুইবার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন বলেও জানায় গান্ধী পরিবার।

Post Views: 124

Continue Reading

Previous: ৩৮ বছর বয়সে প্রয়াত, মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব
Next: পলাতক অপরাধী প্রভদীপ সিং-কে আজারবাইজান থেকে প্রত্যর্পণ করল সিবিআই

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.