Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ৩৮ বছর বয়সে প্রয়াত, মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব

৩৮ বছর বয়সে প্রয়াত, মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব

Online Desk মে 13, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: মাত্র একত্রিশ বয়সে চলে গেলেন মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র ও অখিলেশের ভাই প্রতীক যাদব। বুধবার ভোর ৬টায় অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঠিক কী কারণে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক ভাবেই ঘনাচ্ছে রহস্য। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ায়ই ভিডিও করা হবে। জানা গিয়েছে, এদিন ভোরের দিকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফুসফুসে রক্ত জমাট বাঁধার সমস্যা ধরা পড়েছিল। সেই কারণেই গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল। পরিস্থিতির উপর নজর রাখছিলেন চিকিৎসকেরা।বুধবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, প্রতীক আর সাড়া করছেন না। বুধবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, প্রতীক আর সাড়া করছেন না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। পুরো পোস্টমর্টেম প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও হবে বলে জানা গিয়েছে।এই কাজের জন্য তৈরি হয়েছে চার সদস্যের বিশেষ মেডিক্যাল টিম। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। ব্রিটেনেরলিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিডিএ ডিগ্রি পেয়েছিলেন প্রতীক। তিনি ছিলেন পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী, পাশাপাশি ফিটনেসপ্রেমী। ২০১৬ সালে লখনউয়ের প্রথম জিম চালু করেছিলেন প্রতীকই। ২০১১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অপর্ণা যাদবের সঙ্গে।

Continue Reading

Previous: রাজ্যে জারি হচ্ছে কড়া পুলিশি শাসন! অবৈধ অস্ত্র উদ্ধার থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি
Next: হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী; অস্ত্রপচারের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.