Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পলাতক অপরাধী প্রভদীপ সিং-কে আজারবাইজান থেকে প্রত্যর্পণ করল সিবিআই

পলাতক অপরাধী প্রভদীপ সিং-কে আজারবাইজান থেকে প্রত্যর্পণ করল সিবিআই

Online Desk মে 13, 2026
cbi.jpg

ওঙ্কার ডেস্ক: গোয়েন্দারা মাদক পাচার চক্রের মূলচক্রী হিসেবে তাকে চিহ্নিত করেছিলেন। সেই প্রভদীপ সিংকে আজারবাইজান থেকে ভারতে প্রত্যর্পণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয়ে পলাতক অপরাধী প্রভদীপ সিং-কে আজারবাইজান থেকে ভারতে প্রত্যর্পণ করতে সফল হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার এক সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

রিপোর্ট অনুসারে, প্রভদীপ সিং ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত। নয়াদিল্লির স্পেশাল সেল থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে তাকে খুঁজছিল পুলিশ। কিন্তু গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রভদীপ। এক আধিকারিক বলেন, একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে মামলাটি সম্পর্কিত। তদন্ত চলাকালীন আগে বেশ কয়েকজন সহ-অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তবে প্রভদীপ সিং-কে এই চক্রের মূল ষড়যন্ত্রকারী এবং প্রধান সংগঠক হিসেবে চিহ্নিত করা হয়। দিল্লি পুলিশের অনুরোধে, সিবিআই ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে একটি রেড নোটিশ জারি করিয়েছিল। ধারাবাহিক ভাবে যোগাযোগ বজায় রেখে এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের পর, পলাতক অভিযুক্তকে আজারবাইজানের পুলিশ অবশেষে গ্রেফতার করে।

পরবর্তীতে, ভারত সরকার কূটনৈতিক ও আইনি পথে প্রভদীপের আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করে। আজারবাইজানে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর প্রত্যর্পণের অনুরোধটি গৃহীত হলে তার ভারতে ফেরার পথ প্রশস্ত হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য দিল্লি পুলিশের তিন সদস্যের একটি দল পৌঁছয় আজারবাইজানের রাজধানী বাকুতে। সেখান থেকে প্রভদীপ সিংকে হেফাজতে নিয়ে বুধবার সকালে দিল্লিতে পৌঁছায়।

Post Views: 56

Continue Reading

Previous: হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী; অস্ত্রপচারের সম্ভাবনা
Next: বিধানসভায় শুভেন্দুকে জড়িয়ে ধরলেন হুমায়ুন! সবাইকে খাওয়ালেন মিষ্টি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.