Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভায় শুভেন্দুকে জড়িয়ে ধরলেন হুমায়ুন! সবাইকে খাওয়ালেন মিষ্টি

বিধানসভায় শুভেন্দুকে জড়িয়ে ধরলেন হুমায়ুন! সবাইকে খাওয়ালেন মিষ্টি

Online Desk মে 13, 2026
humayun-suvendu-.jpg

ওঙ্কার ডেস্ক: প্রোটেম স্পিকার হিসেবে মঙ্গলবার রাজভবনে শপথ নিয়েছেন তাপস রায়। বুধবার ছিল বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এদিনেই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে জড়িয়ে ধরলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। শুইধু আলিঙ্গন নয়। শুভেন্দু অধিকারীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী ‘খুব ভাল লোক’ বলে মন্তব্য করেন হুমায়ুন।

এদিন হুমায়ুন বিধানসভায় আসার সময় সঙ্গে আনেন ৫০০ পিস ছানাবড়া, ১৫০ পিস মনোহরা। সবাইকে বিতরণ করেন তিনি। বিধানসভার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরেন তিনি। হুমায়ুন ছাড়াও মুর্শিদাবাদের তৃণমূলের তিন বিধায়কও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁদের মুখেও শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যায়। কেন মিষ্টি নিয়ে বিধানসভায়? হুমায়ুন বলেন, ‘মনোহরা হল মনের আরাম। তাই নিয়ে এসেছি। রাজনৈতিক আকচাআকচি অনেক হয়েছে। এবার একটু মিষ্টিমুখ করতে হবে।

প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে বিতর্কিত চরিত্র হুমায়ুন কবীর। কখনও বিজেপিতে, কখনও তৃণমূলে ঘুরে সবশেষে তিনি নিজেই আমজনতা পার্টি দলটি তৈরি করেছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে এই দলটি তৈরি করেন হুমায়ুন। মূলত মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা নিয়ে হজোড়াফুল শিবিরের নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ হয়। মসজিদ নির্মাণকে ভাল ভাবে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের ঘোষণা মতো মসজিদ নির্মাণ শুরু করেন হুমায়ুন। বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদা সনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনে জয়লাভ করেন। যদিও নওদা আসনটি রেখে তিনি রেজিনগর কেন্দ্র ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Post Views: 80

Continue Reading

Previous: পলাতক অপরাধী প্রভদীপ সিং-কে আজারবাইজান থেকে প্রত্যর্পণ করল সিবিআই
Next: কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে সেনার হাতে মৃত্যু এক জঙ্গি পাকিস্তান থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.