ওঙ্কার ডেস্ক: ফের কাশ্মীরের ভূমিতে পাকিস্তানের জঙ্গী কার্যকলাপ রুখতে সক্রীয় ভূমিকা নিল ভারতীয় সেনা। মঙ্গলবার গভীর রাতে কাশ্মীরের পুঞ্জ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী এক জঙ্গিকে নিকেশ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষন গুলির লড়াইয়ের পর অবশেষে ধরাশায়ী হয় পাক জঙ্গিটি। সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। মৃত জঙ্গির সঙ্গে আর কেউ ছিল কিনা সেনিয়ে সংশয় আছে বাহিনীর। এলাকার মানুষজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নজরদারি চলছে গোটা এলাকা জুড়ে।
কাশ্মীরের বিশেষ কিছু সংবেদনশীল এলাকা বরাবরই পাকিস্তানি জঙ্গী অনুপ্রবেশের মুল পথ। সেই সব পথে কড়া নজর রাখে সেনা বাহিনী। মঙ্গলবারে এক গোপন সুত্র মারফত ভারতিয় সেনা জানতে পারে পুঞ্জ এলাকা থেকে কিছু জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে। সেই সুত্র ধরে পুরো এরিয়ায় সেনা মোতায়েন করা হয়। এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতেই হামলা চালায় বাহিনী। উল্টো দিক থেকেও গুলি চালানো হয়। জঙ্গলের প্রায় ৩০০ মিটার ভিতরে প্রবেশ করে এক জঙ্গিকে নিকেশ করে সেনা। সঙ্গে থাকা গুলি, বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনী। এই সন্ত্রাসবাদীর সঙ্গে আর কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে সেনা বাহিনী এবং জম্মু পুলিশ তল্লাশি চালাছে।
উল্লেখ্য চলতি বছরে একাধিক বার উপত্যকা এলাকায় পাকিস্তানী জঙ্গি দের কার্যকলাপ এবং অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত মার্চ মাসেই রাজৌরি এলাকায় লস্কর-ই-তৈবা র জঙ্গীকে গুলি করে নিকেশ করে ভারতীয় সেনা। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশের ভিতরে ব্যাপক নাশকতার অভিপ্রায় ছিল তাঁর বলেই মনে করেছিল নিরাপত্তা বাহিনী।