Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের পর্দায় ফিরছেন টোটা রায়চৌধুরী, সয়ামজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেতা

ফের পর্দায় ফিরছেন টোটা রায়চৌধুরী, সয়ামজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মে 13, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বছর দুয়েক আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল প্রতীম ডি গুপ্তর পরিচালনায় ‘চালচিত্র’। বাংলায় ‘কপ থ্রিলার’এর নিজস্ব জগৎ তৈরি করেছিল এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু, ছিল বলিউড ও ওপার বাংলার অভিনেতারাও। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাইমা সেন, তানিকা বসু, স্বস্তিকা দত্ত ও প্রিয়া ব্যানার্জি।
এই ছবি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। কিন্তু এখন খবর, আবারও পর্দায় ফিরছেন এসিপি কণিষ্ক চ্যাটার্জি। তবে এবার বড়পর্দায় নয়, ফিরছেন কিন্তু ওটিটির পর্দায়। সম্প্রতি সমাজমাধ্যমে ‘কণিষ্ক’র লুকের ছবি ভাগ করেছেন টোটা রায়চৌধুরী। কালো শার্ট, ছাই রঙা ট্রাউজার ও চোখে রোদচশমা, গালে কাঁচাপাকা দাড়িতে আরও একবার দর্শকের নজরে অভিনেতা। ওটিটির এই সিরিজের পরিচালনাতেও থাকবে প্রতীম।
প্রযোজকের কথায়, এবার গল্পের পরিসর আরও বড়। ওটিটিতে নতুন রহস্য ও তার সমাধান নিয়ে আসছেন কণিষ্ক চ্যাটার্জি। আগেরবারের মতো এবারও তাঁর টিমে দেখা যাবে পরিচিত কিছু চরিত্রকে। থাকবেন নতুন মুখও। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়েছে এই সিরিজের। এবার এসিপি কণিষ্ক চ্যাটার্জিকে দর্শক দেখবেন হইচই-এর পর্দায়।

Post Views: 96

Continue Reading

Previous: কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে সেনার হাতে মৃত্যু এক জঙ্গি পাকিস্তান থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ
Next: চন্দ্রনাথ রথ খুনে এগিয়ে গেল তদন্ত, কিভাবে সাজানো হয়েছিল ‘ব্লু-প্রিন্ট’?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.