Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচানোর আর্জির পর বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! সপ্তাহে দুদিন হবে ভার্চুয়াল শুনানি

প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচানোর আর্জির পর বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! সপ্তাহে দুদিন হবে ভার্চুয়াল শুনানি

Online Desk মে 15, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আর্জি জানিয়েছেন। দেশের প্রশাসনিক প্রধানের সেই আবেদনের পর বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে সপ্তাহে দুদিন করে হবে ভার্চুয়াল শুনানি। অর্থাৎ সোমবার ও শুক্রবার শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির কাজ হবে।

শীর্ষ আদালত জানিয়েছে, প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানির জন্য একটি মিশ্র পদ্ধতি গ্রহণ করা হবে। সোমবার ও শুক্রবারের সমস্ত শুনানি শুধুমাত্র অনলাইনে হবে। এ ছাড়া মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার আইনজীবী ও মামলাকারীরা সশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের জন্য বিচারপতিরা একটি গাড়িতে একাধিক জন মিলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আদালত প্রতিটি বিভাগের ৫০ শতাংশ কর্মীকে সপ্তাহে দুই দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। তবে এর জন্য সাপ্তাহিক রোস্টার তৈরি করতে হবে এবং আদালতের কাজ যাতে নিরবচ্ছিন্নভাবে চালু থাকে সেটিও দেখতে হবে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হয়েছে। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের জ্বালানি খরচ কমানোর আবেদন জানিয়েছেন। আর তার পরেই দেশের সর্বোচ্চ আদালত এই পদক্ষেপ নিল। প্রধানমন্ত্রী মোদী সংস্থাগুলিকে বাড়ি থেকে কাজের সুবিধা দেওয়ার জন্যও বলেছেন। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহনে চাপার জন্যও আর্জি জানিয়েছেন। যেখানে মেট্রো রয়েছে সেখানে মেট্রো ব্যবহার করার জন্য বলেছেন দেশের প্রশাসনিক প্রধান।

Post Views: 91

Continue Reading

Previous: আগামী ১৮ জুন বসতে চলেছে নতুন সরকারের বাজেট অধিবেশন
Next: পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় বড়সড় উন্নয়ন, তিন নতুন প্রকল্পে কেন্দ্রের অনুমোদন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.