ওঙ্কার ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন তারপর বসতে চলেছে প্রথম বিজেপি সরকারের বাজেট অধিবেশন। শুক্রবার বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেন স্পিকার রথীন্দ্র বোস। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্দেশে বলেন, সমালোচনা হোক গঠনমূলক ও জনস্বার্থে। বিধনাসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য। প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নতুন সরকারের প্রকল্পের রূপরেখা মাথায় রেখেই এই বাজেট পরিকল্পনা করতে হবে। নবান্ন সূত্রে খবর, আয়ের সঙ্গে ব্যেয়ের সামঞ্জস্য রেখেই বাজেট করতে চায় নয়া সরকার। ঋণের ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব্যযয় বাড়িয়ে রাজ্যে স্থায়ী সম্পদও তৈরি করার লক্ষ্যষ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থদপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরেছেন মুখ্য্সচিব মনোজ আগরওয়াল।
এদিকে বিধান সভায় দাঁড়িয়ে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দের উদ্দেশে বলেন, ‘আপনারা বিরোধিতা করুন কিন্তু সেই বিরোধিতা যদি হয় গঠন মূলক তাহলেই তা হবে গ্রহণযোগ্য।‘ সুত্রের খবর, প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব্য য় বরাদ্দ মাত্র ৪১ হাজার কোটি টাকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারেও বিশেষ নজর দিয়ে বাজেট প্রস্তুতি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দফতরকে।