Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসএসসি মামলায় বয়সে ছাড় নয়, উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

এসএসসি মামলায় বয়সে ছাড় নয়, উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk জানুয়ারি 19, 2026
sc.jpg

ওঙ্কার ডেস্ক: এসএসসি মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সেই নির্দেশই স্থগিত রাখল।
সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল মামলায় জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়সের কাট অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় তাঁরা ছিলেন না। তবে তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন।
হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গত ১২ ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের নামের কোনও তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাঁদের নাম দাগি তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাঁদের কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না।
এর পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে।
নতুন নিয়োগপ্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসাবে যাঁরা যোগ দিয়েছেন, আগে কখনও যাঁরা এসএসসি-র পরীক্ষা দেননি, তাঁদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিংহ। আপাতত তা স্থগিত হল।

Post Views: 245

Continue Reading

Previous: জামিন দেওয়া নিয়ম; উমর খালিদ প্রসঙ্গে মন্তব্য প্রক্তন বিচারপতি চন্দ্রচূড়ের
Next: যৌন ও মাদক পাচার চক্র চালানোর অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি-সহ ৫

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.