Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • যৌন ও মাদক পাচার চক্র চালানোর অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি-সহ ৫

যৌন ও মাদক পাচার চক্র চালানোর অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি-সহ ৫

Online Desk জানুয়ারি 19, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: পতিতাবৃত্তি পরিচালনা এবং মাদক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ওই দুজন ছাড়াও আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহে ফেডারেল ও স্থানীয় এজেন্টরা একটি মোটেলে তল্লাশি চালিয়েছেন। সেই তল্লাশি অভিযানের পর তাঁদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিয়ে উত্তর ভার্জিনিয়ার ফেডারেল অ্যাটর্নি জানান, ৫২ বছর বয়সী কোশা শর্মা এবং ৫৫ বছর বয়সী তরুণ শর্মার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই মোটেলের তৃতীয় তলায় মাদক বিক্রি ও পতিতাবৃত্তির জন্য ব্যবহার করতেন। বেশ কয়েক বার গোপন অভিযানের পর দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কোশা শর্মা, যিনি মা বা মামা কে নামে পরিচিত এবং তরুণ শর্মা, যিনি পপ বা পা নামে পরিচিত ২০২৩ সালের মে মাস থেকে ওই মোটেলটি পরিচালনা করছিলেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত দম্পতি মোটেল থেকে মাদক পাচার এবং পতিতাবৃত্তি পরিচালনার অনুমতি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কোশা পতিতাবৃত্তিতে অংশ নেওয়া ব্যক্তিদের এবং মাদক ক্রেতাদের মোটেলের তৃতীয় তলায় রাখতেন। তদন্তকারীরা ঘটনাস্থলে এলে তাদের আগেভাগেই সতর্ক করে দিতেন।

কোশা এবং তরুণ ছাড়া এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন ৫১ বছর বয়সী মার্গো পিয়ার্স, ৪০ বছর বয়সী জোশুয়া রেডিক এবং ৩৩ বছর বয়সী রাশার্ড স্মিথ। আদালতের নথি থেকে জানা গেছে, গত মে থেকে আগস্ট এর মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তকারীরা ছদ্মবেশে ওই মোটেলটি পরিদর্শন করেন। রিপোর্ট অনুসারে, ওই মোটেলে অন্তত আট জন মহিলাকে দিয়ে পতিতাবৃত্তি করানো হতো বলে অভিযোগ।

Continue Reading

Previous: এসএসসি মামলায় বয়সে ছাড় নয়, উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Next: চার মাস আগে বিয়ে হয়েছিল, স্ত্রীকে খুন করে আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক

সম্পর্কিত গল্প

New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.