Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চার মাস আগে বিয়ে হয়েছিল, স্ত্রীকে খুন করে আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক

চার মাস আগে বিয়ে হয়েছিল, স্ত্রীকে খুন করে আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক

Online Desk জানুয়ারি 19, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: চার মাসের দাম্পত্য সম্পর্ক। কিন্তু কলহের কারণে স্ত্রীকে গলা কেটে খুন করলেন উত্তরপ্রদেশের এক যুবক। জীবনসঙ্গীকে প্রাণে মেরে ফেলার পর নিজেও আত্মহত্যা করেছেন ওই তরুণ। ঘটনাটি ঘটেছে, কুশিনগর জেলার তারিয়া সুজান থানা এলাকায়।

পুলিশের তরফে সোমবার জানানা হয়েছে, ওই যুবকের নাম অরুণ শর্মা (২২), তরুণীর নাম নেহা (২০)। তারিয়া সুজানের বাধাই টোলার বাসিন্দা অরুণ এবং নেহা বিষ্ণুপুরার দলিত সম্প্রদায়ের এক তরুণী। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই ভালবেসে পরস্পরকে বিয়ে করেছিলেন। কিন্তু চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দুজনের মধ্যে কোনও কারণে মনোমালিন্য হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, পরিবারের অমতে অরুণ এবং নেহা গত বছর নভেম্বরে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। তবে, পরে অরুণের পরিবার এই বিয়ে মেনে নেয়। এর পর ওই যুবক স্ত্রীকে নিজের পৈতৃক বাড়িতে নিয়ে এসে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে।

ওই সময় অরুণ ও নেহার মধ্যে কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়। এর পর পরিবারের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। নেহা অন্য একটি ঘরে চলে যান। তার পিছনে যান অরুণও। অভিযোগ, একটি ধারালো কাস্তে দিয়ে স্ত্রীর গলা কেটে দেন অরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেহার। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অরুণ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার (এসপি) কেশব কুমার সাংবাদিকদের বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

Post Views: 172

Continue Reading

Previous: যৌন ও মাদক পাচার চক্র চালানোর অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি-সহ ৫
Next: বাদুড়ের ডেরা কলকাতা চিড়িয়াখানা, নিপা সতর্কতায় রক্ত পরীক্ষা হচ্ছে বানর শিম্পাঞ্জিদের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.