Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগান সীমান্তে পাক সেনার হামলার কড়া হুঁশিয়ারি তালিবান প্রশাসনের

আফগান সীমান্তে পাক সেনার হামলার কড়া হুঁশিয়ারি তালিবান প্রশাসনের

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
taliban.png

ওঙ্কার ডেস্ক: আফগান পাক সীমান্তে উত্তেজনার আবহ আরও ঘনীভূত। সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক আবারও টানাপোড়েনের মুখে পড়েছে। আফগান প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই হামলার ‘উপযুক্ত জবাব সঠিক সময়ে দেওয়া হবে’।
পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের বক্তব্য, সাম্প্রতিক কালে পাকিস্তানের ভূখণ্ডে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলি আফগান মাটিতে আশ্রয় নিচ্ছিল। সেই কারণেই নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পেরিয়ে অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে কাবুলের অভিযোগ, হামলায় সাধারণ নাগরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার এবং পকতিকা প্রদেশে বিস্ফোরণের খবর মিলেছে। স্থানীয় সূত্রের দাবি, নারী ও শিশুসহ একাধিক সাধারণ মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে। কিছু আবাসিক ভবন এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা করেছে। তাদের বক্তব্য, কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ডে এভাবে সামরিক অভিযান চালানোর অধিকার নেই। কাবুলের তরফে কূটনৈতিক স্তরেও প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর।
দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন নয়। দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। তবে সাম্প্রতিক এই বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।

Post Views: 170

Continue Reading

Previous: ‘আপনারা এমনিতেই নগ্ন’, এআই সম্মেলনে কংগ্রেসের জামা খুলে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মোদী
Next: ১৬টি সিম, ৮টি ফোন, চক্রান্তের বেড়াজাল ! পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের পর্দাফাঁস

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.