Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নির্বাচনের আগে অশান্ত আসাম; পুলিশের শিবির লক্ষ্য করে চলল গুলি

নির্বাচনের আগে অশান্ত আসাম; পুলিশের শিবির লক্ষ্য করে চলল গুলি

Online Desk মার্চ 23, 2026
ARMY.png

ওঙ্কার ডেস্ক: আগামী ৯ এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন। ভোটের প্রাক্কালে পুলিশের শিবির লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা সামনা আসে। রবিবার গভীর রাতে তিনসুকিয়া জেলার জাগুন এলাকায় একটি পুলিশ কমান্ডো শিবিরকে লক্ষ্য করে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। আচমকা এই আক্রমণে অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর জখম হন, যার ফলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দু’টো নাগাদ শিবির লক্ষ্য করে একাধিক গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা শিবির এলাকা। কয়েকটি গ্রেনেড শিবিরের ভেতরেই ফেটে যায়, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দায়িত্বে থাকা জওয়ানরা হতভম্ব হয়ে পড়েন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই আহত পুলিশকর্মীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে চিকিৎসক দল। হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। গোটা এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, এই হামলার পেছনে জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর বলে পরিচিত, ফলে এমন হামলার আশঙ্কা আগেই ছিল বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। বনাঞ্চল এবং দুর্গম এলাকাগুলিতে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই ধরনের হামলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অশান্তি বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে প্রশাসন। এই ঘটনার পর নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে।

Continue Reading

Previous: গাড়িতে নীল বাতি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে
Next: চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.