Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গাড়িতে নীল বাতি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে

গাড়িতে নীল বাতি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে

Online Desk মার্চ 23, 2026
SHATUGHNA.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলা জুড়ে প্রচারের রমরমা। এবার ভোটমুখী বাংলায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে প্রচারে এসে তিনি নীল বাতির গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও সেই অভিযোগকে নাকচ করেছেন সাংসদ। জানিয়ছেন, গাড়িতে নীল বাতি লাগানো থাকলেও সেটি চালু নেই।
তৃণমূলের তারকা সাংসদ আরও জানান, তিনি কোনও নিয়ম লঙ্ঘন করেননি। প্রশাসনিক নিয়ম মেনেই তিনি যাতায়াত করছেন। বিরোধীরা প্রচারে গুরুত্ব না পেয়ে এসব বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে।
এই ঘটনায় জামুড়িয়ার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি বলেন, “তৃণমূল কংগ্রেস ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নির্বাচনী বিধির তোয়াক্কা করছে না। একজন জনপ্রতিনিধি হয়ে নীল বাতির গাড়িতে প্রচার করতে আসছেন। এটা বিধিভঙ্গ। প্রয়োজনে আদালতেও যাবে নেতৃত্ব।”
বাংলায় জয় পেতে মরিয়া বিজেপি। ভোটের আগে অনেক ইস্যুতেই পদ্মশিবির ব্যাকফুটে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই আবহে ছোটখাটো বিষয়কেও বিজেপি হাতিয়ার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 131

Continue Reading

Previous: অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা পাথরপ্রতিমায়
Next: নির্বাচনের আগে অশান্ত আসাম; পুলিশের শিবির লক্ষ্য করে চলল গুলি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.