Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা পাথরপ্রতিমায়

অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা পাথরপ্রতিমায়

Online Desk মার্চ 23, 2026
SFCDSFV.jpg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জোর কদমে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। হাতে গোনা কাঁটায় কাঁটায় আর একমাস। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট।
বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট প্রচারে ব্যস্ত প্রার্থী থেকে দলীয় কর্মী-সমর্থকেরা। আর এবার প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করেই মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুদ্ধকালীন তৎপরতায় রাতদিন এক করে পাথরপ্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। কারণ, এই মাঠেই মঙ্গলবার সমীর কুমার জানার সমর্থনে জনসভা করতে আসছেন তিনি।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে যায়। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেঁচে ফেলা হচ্ছে, তার ওপর ফেলা হচ্ছে সাদা বালি—যাতে অল্প সময়ের মধ্যেই সভার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। স্থানীয় সূত্রে খবর, রাতভর নিরলস পরিশ্রম করেছেন কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা।
সকাল হতেই আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।
এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও রয়েছে যথেষ্ট। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ, তিনবারের বিধায়ক সমীর কুমার জানা এবার চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ‘ভূমিপুত্র’ হিসেবেই পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন। এখন নজর আগামীকালের সভার দিকে—সেখান থেকে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কতটা জোরদার হয় সমীর জানার লড়াই।

Post Views: 96

Continue Reading

Previous: বজবজ বিধানসভার বিজেপি প্রার্থীকে ঘিরে প্রকাশ্যে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব
Next: গাড়িতে নীল বাতি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.