Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমরের বাড়ি গুঁড়িয়ে দিল বাহিনী

দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমরের বাড়ি গুঁড়িয়ে দিল বাহিনী

Online Desk নভেম্বর 14, 2025
umar-house.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত উমর নবির বাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে জম্মুকাশ্মীরের পুলওয়ামায় বাহিনী উমরের বাড়ি ধ্বংস করেছে।

দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিল চিকিৎসক উমর নবি। এ বিষয়ে আগেই ১০০ শতাংশ নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা। উমরের দেহাংশের সঙ্গে তাঁর মা ও ভাইয়ের ডিএনএ পরীক্ষা করে দেখেছেন গোয়েন্দারা। সেই পরীক্ষার পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন এ বিষয়ে। এই ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের মাঝে জম্মুকাশ্মীরের পুলওয়ামায় উমর নবির বাড়ি নিরাপত্তা বাহিনী আইইডি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়েছে৷ দেশে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে মোদি সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পেশায় চিকিৎসক হলেও উমর সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেছিল। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল সে। গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। তাতে মৃত্যু হয় ১৩ জনের। ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি অভিযান চালায় জম্মুকাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। সেই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছিল মুজাম্মিল আহমেদ-সহ একাধিক ব্যক্তিকে। উচ্চশিক্ষিত ব্যক্তিরা যে ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

Post Views: 197

Continue Reading

Previous: রেকর্ড ভোটে বিহারে গণনায় এগিয়ে এনডিএ; মাথায় হাত তেজস্বীর মহাগঠবন্ধনের
Next: বিহারের নির্বাচনী ফলাফল লাইভ : ধরাশায়ী আরজেডি ! একক বৃহত্তম দল থেকে দ্বিতীয় নিকৃষ্ট ফলাফল

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.