Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৫ দিনে ৪ সন্তানের জন্ম দিলেন উত্তরপ্রদেশের মহিলা! বিরল ঘটনা বলছেন চিকিৎসকরা

৫ দিনে ৪ সন্তানের জন্ম দিলেন উত্তরপ্রদেশের মহিলা! বিরল ঘটনা বলছেন চিকিৎসকরা

Online Desk মে 15, 2026
new-born.jpg

ওঙ্কার ডেস্ক: পাঁচ দিনের মধ্যে চার সন্তান প্রসব করলেন উত্তরপ্রদেশের এক মহিলা। যা রীতিমতো বিরল এবং জটিল বলে মনে করছেন চিকিৎসকরা। উত্তরপ্রদেশের সম্ভল জেলার ৩১ বছর বয়সী ওই মহিলা মোরাদাবাদের তীর্থঙ্কর মহাবীর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চার সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছেন কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই চার শিশু স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম আমিনা। তিনি দুটি ছেলে ও দুটি মেয়ের জন্ম দিয়েছেন। মা এবং সদ্যোজাতরা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আল্ট্রাসাউন্ড করার পর মহিলার গর্ভে চারটি ভ্রূণের উপস্থিতি জানা যায়। শুরু থেকেই মহিলার গর্ভধারণকে অত্যন্ত জটিল হিসেবে চিহ্নিত করেছেন চিকিতসকরা। ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে দুটি ভ্রূণ সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু আমিনার পরিবার তাতে রাজি হয়নি। চার ভ্রূণ গর্ভে ধারণ করে রাখার সিদ্ধান্ত নেন আমিনা। হাসপাতাল সূত্রে খবর, ৮ মে আমিনার প্রথম প্রসব বেদনা শুরু হয়। ৯ মে তিনি প্রথম পুত্রসন্তানের জন্ম দেন। যার ওজন ছিল প্রায় ৭১০ গ্রাম। এরপর ডাক্তাররা তাঁর বাকি প্রসবগুলো বিলম্বিত করেন, প্রথম সন্তান প্রসবের সময় আমিনা সাড়ে ছয় থেকে সাত মাসের গর্ভবতী ছিলেন। পাঁচ দিন পর, ১৪ মে আবার প্রসব বেদনা শুরু হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় এক পুত্র ও দুই কন্যার জন্ম দেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ, বাকি দুজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমিনার গর্ভাবস্থাকে চিকিৎসকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন।

আমিনার স্বামী মুদি দোকানের মালিক মোহাম্মদ আলিম বলেন, ডাক্তাররা অনেক সহযোগিতা করেছেন। তিনি হাসপাতাল ও ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছেন। আমিনার বোন ইমরানা পারভীনও চিকিৎসা কর্মীদের প্রশংসা করেছেন।

Post Views: 90

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় বড়সড় উন্নয়ন, তিন নতুন প্রকল্পে কেন্দ্রের অনুমোদন
Next: আর জি কর কাণ্ডে মমতার প্রশাসনিক ভূমিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার, তদন্তে নতুন মোড়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.