Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে ২ ট্রেনের সংঘর্ষ, আহত অন্তত ৬০

উত্তরাখণ্ডে ২ ট্রেনের সংঘর্ষ, আহত অন্তত ৬০

Online Desk ডিসেম্বর 31, 2025
chamoli-train.jpg

ওঙ্কার ডেস্ক: বছর শেষে ভয়াবহ রেল দুর্ঘটনা। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য শ্রমিক ও আধিকারিকদের নিয়ে যাচ্ছিল একটি ট্রেন। সেই সময় একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলিতে এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার ফলে জখম হয়েছেন অন্তত ৬০ জন।

রিপোর্ট অনুসারে, বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরেই এই ট্রেন দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রকল্পের কাজের জন্য আধিকারিক এবং শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল একটি ট্রেনে করে। অপর দিক থেকে যে ট্রেনটি আসছিল সেটিতে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ টানেলের ভেতরে লোকো ট্রেনটির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সেই ধাক্কার অভিঘাতে ট্রেনটিতে থাকা ১০৯ জনের মধ্যে ৬০ জন আহত হন। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজ শুরু হয় দ্রুততার সঙ্গে।

চামোলির ডিএম গৌরব কুমার এই ঘটনা নিয়ে বলেন, ‘দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটেছে।’ চামোলির ডিএম আরও জানিয়েছেন, সকলকেই উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। তাদের অবস্থা স্থিতিশীল।

Post Views: 196

Continue Reading

Previous: বছর শেষে কাঞ্চনজঙ্ঘার দেখা
Next: পুলিশের দাবি খারিজ করে অ্যাঞ্জেলের মৃত্যুর জন্য জাতিবিদ্বেষকেই কারণ বলছে তার পরিবার

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.