Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু বাংলার ৩ মাদ্রাসা পড়ুয়ার, নিহত গাড়ির চালকও, জখম ২

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু বাংলার ৩ মাদ্রাসা পড়ুয়ার, নিহত গাড়ির চালকও, জখম ২

Online Desk মে 20, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের আমরোহা জেলার ৯ নম্বর জাতীয় সড়কে। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল চার জনের। নিহতদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা। তারা মাদ্রাসার পড়ুয়া। নিহত চার জনের মধ্যে গাড়ির চালকও রয়েছেন। বুধবার ভোরে ঘটা এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দুইজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৪টা নাগাদ গাজরৌলা থানা এলাকার খায়ালিপুর ঢালের নায়ারা পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। সার্কেল অফিসার অঞ্জলি কাটারিয়া জানান, নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক মোহাম্মদ সালমান, যিনি রামপুরের বাসিন্দা, এবং তিনজন যাত্রী নাসিম, হারিস ও মাশুক, যারা সবাই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা। পুলিশের মতে, নিহতরা বারাণসীর একটি মাদ্রাসায় পড়াশোজনা করত। সম্প্রতি বরেলি গিয়েছিল তারা। গাড়িতে দিল্লির দিকে যাচ্ছিল তারা। সেখান থেকে বারাণসী যাওয়ার ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু সেই যাত্রাপথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতদের নাম সুন্নাত ও হাসনাইন, দুজনেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। পুলিশের অনুমান, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। ঘটনার আগে চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় সেটি। তবে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

অন্য দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল থমকে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ট্রাকের চালক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Post Views: 88

Continue Reading

Previous: নরওয়ে সংবাদ মাধ্যমে মোদীর সাপুরে অবতারে কার্টুন, শুরু আন্তর্জাতিক বিতর্ক
Next: অভিষেকের বাড়ি ভাঙার নোটিস সম্পর্কে অবগত নয় মহানগরের মেয়র! স্বীকারোক্তি ফিরহাদ হাকিমের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.