Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এপ্রিলেই বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ?

এপ্রিলেই বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ?

Online Desk এপ্রিল 2, 2026
parliament.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কম ইশন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সব পক্ষ। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, আসন্ন নির্বাচনকে মাথায় রেখে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করাতে পারে মোদী সরকার। আর সে কারণে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ডাকা হতে পারে বিশেষ অধিবেশন।

উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনা হবে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু মার্চের শেষ সপ্তাহে জানা যায়, আপাতত বিল আনা হচ্ছে না। শুক্রবার বাজেট অধিবেশন শেষ হচ্ছে। বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিলের অ্যামেন্ডমেন্ট নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুকে প্রশ্ন করেন রাজ্যসভায় বিরোধী সাংসদরা। তার প্রেক্ষিতে তিনি জানান, আগামী ২-৩ সপ্তাহের মধ‍্যে বিশেষ অধিবেশন এই বিল পেশ করবে সরকার। তবে বিল পেশের জন্য নির্দিষ্ট দিনের কথা না বলা হলেও ১৬ থেকে ১৮ এপ্রিলের মধ্যে তা পেশ করা হতে পারে জল্পনা।

অন্য দিকে বিল পেশের সময় নির্ধারণ নিয়ে বিরোধিতা করে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, নির্বাচন শেষ হওয়ার পর সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়ে রাজ‍্যসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই চিঠি লিখেছেন। কিন্তু তা না করে সরকার নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধা পেতে এই বিশেষ অধিবেশন ডাকতে চাইছে। যদিও কিরেন রিজিজুর দাবি, ‘নির্বাচনের বিষয় নয়, মহিলাদের অধিকার রক্ষা অগ্রাধিকার।’

Post Views: 124

Continue Reading

Previous: ‘বিজেপি-ইসিআইর চক্রান্তে মালদহে বিচার আধিকারিক হেনস্থা অভিযোগ মুখ্যমন্ত্রীর
Next: সেরার লড়াইয়ে সব ধারাবাহিক, কিন্তু সেরা একজনই, এ সপ্তাহে সেরার মুকুট কার মাথায়?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.