Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ের দিন বদলে গেল শোকের আবহে, পাত্রীকে খুন করে দিল বর

বিয়ের দিন বদলে গেল শোকের আবহে, পাত্রীকে খুন করে দিল বর

Online Desk নভেম্বর 15, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের দিন নতুন করে জীবন শুরু করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় সকলে, কিন্তু সেই বিশেষ দিনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গুজরাটের ভাবনগরে একটি বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে কনেকে লোহার পাইপ দিয়ে মেরে খুন করে দিল বর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুজরাটের ভাবনগরের প্রভুদাস লেক এলাকার টেকরি চকের কাছে শনিবার সকালে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাত্রীর নাম সোনি রাঠোড়, বয়স ২২ বছর। সেখানে হবু বধূর সঙ্গে খাবার এবং টাকা নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয় হবু বর সাজন বড়াইয়ার। এর মাঝেই আচমকা লোহার পাইপ দিয়ে তরুণীর উপর বেধড়ক মারধর করে অভিযুক্ত। এই আক্রমণের ফলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানতে পেরেছে, আগে থেকেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দুজনে।

তদন্তকারীরা জানান, খাবার এবং টাকা নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। যা দ্রুত সহিংসতায় আকার নেয়। সজন একটি লোহার পাইপ দিয়ে সোনির মাথায় এবং শরীরে আঘাত করে বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানান, তরুণীর মাথা দেওয়ালে ঠুকে দেওয়ায়র ফলে মারাত্মক জখম হন তিনি। ঘটনার পর স্থানীয়রা গঙ্গাজালিয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে একাধিক দল মোতায়েন করা হয়েছে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য।

Post Views: 152

Continue Reading

Previous: বিহারে কংগ্রেসের খারাপ ফলাফলের পর বৈঠক রাহুল, খাড়গে-দের; পাল্টা কটাক্ষ বিজেপির
Next: ‘পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি…’ রোহিণীর পোস্ট ঘিরে লালু পরিবারে বিচ্ছেদের জল্পনা

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.