Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি…’ রোহিণীর পোস্ট ঘিরে লালু পরিবারে বিচ্ছেদের জল্পনা

‘পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি…’ রোহিণীর পোস্ট ঘিরে লালু পরিবারে বিচ্ছেদের জল্পনা

Online Desk নভেম্বর 15, 2025
rohini.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শুক্রবার। ভোট গণনার ফল প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে রাষ্ট্রীয় জনতা দল ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। ২৪৩ আসনের মধ্যে আরজেডি মাত্র পেয়েছে ২৫টি আসনে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই লালু পরিবারে শুরু হয়েছে কোন্দল। লালু প্রসাদ যাদবের ছোট মেয়ে অর্থাৎ তেজস্বীর বোন রোহিণী আচার্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছেন।

রোহিণী আচার্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে লালুকন্যা লিখেছেন- ‘আমি রাজনীতি ছাড়ছি এবং আমার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। সঞ্জয় যাদব এবং রামিজ আমাকে এটি করতে বলেছেন এবং আমি সম্পূর্ণ দোষ নিজের মাথায় নিচ্ছি।’ ইতিমধ্যেই বিদ্রোহী হয়েছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। নিজেই দল গঠন করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন রাজনীতি ছাড়লেন রোহিণী। প্রসঙ্গত, লালু প্রসাদ যাদবের পরিবার এবং রাষ্ট্রীয় জনতা দল মিলেমিশে একাকার। দুটির মধ্যে কোনও বিভেদ নেই। কিন্তু সম্প্রতি রাজনৈতিক ঘটনাবলী যেভাবে পরিবর্তিত হয়েছে, তাতে স্পষ্ট আরজেডির মধ্যে সবকিছু স্বাভাবিক ভাবে চলছে না। তবে ঠিক কী কারণে তিনি এই মন্তব্য করলেন রোহিণী আচার্য তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, শুক্রবার ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এনডিএ জোট ২০২ আসন পেয়েছে, অন্য দিকে ইন্ডিয়া জোট পেয়েছে ৩৫ আসন। একক ভাবে আরজেডি পেয়েছে ২৫ আসন। নির্বাচনের আগে রাহুল গান্ধীর সঙ্গে মিলে আরজেডি নেতা তেজস্বী যাদব প্রচারে ঝড় তুললেও ইভিএমে কোনও উল্লেখযোগ্য ছাপ পড়েনি।

Post Views: 164

Continue Reading

Previous: বিয়ের দিন বদলে গেল শোকের আবহে, পাত্রীকে খুন করে দিল বর
Next: দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে শক্তিশালী বিস্ফোরক ! নওগামের যোগসূত্র খুঁজছে তদন্তকারী সংস্থা

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.