Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাসভবনে আগুন বিক্ষুব্ধদের, জীবন্ত পুড়ে মৃত্যু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর

বাসভবনে আগুন বিক্ষুব্ধদের, জীবন্ত পুড়ে মৃত্যু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর

Online Desk সেপ্টেম্বর 9, 2025
rajyalaxmi.jpg

ওঙ্কার ডেস্ক: নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আর এই অগ্নিকাণ্ডের ফলে বাড়ির মধ্যে আটকে জীবন্ত পুড়ে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। নেপালের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানানো হয়েছে।

উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করাকে কেন্দ্র করে সোমবার থেকে গণবিদ্রোহে উত্তাল নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে ছাত্র ও তরুণদের একাংশ বিক্ষোভ করে। সেই বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানানো হয়। মঙ্গলবার দুপুরে ওলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। যদিও তাতে বিক্ষোভ কমেনি। একের পর এক মন্ত্রীদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এদিন আগুন ধরিয়ে দেওয়া হয় কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ঝালানাথ খানালের বাসভবনেও। প্রসঙ্গত, ঝালানাথ নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন) সদস্য। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসেন। ওই পদে ছিলেন ওই বছরের আগস্ট মাস পর্যন্ত।
ওলির মন্ত্রিসভার অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে রাজধানীর রাস্তায় ধাওয়া করা হয়। শুধু তাই নয়, তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।

সোমবার নেপালের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ১৯ জনের মৃত্যু হয়। তার পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওলির সরকার সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিলেও লাভ হয়নি। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আরও জোরালো হয়। পদত্যাগের পর ওলি দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

Post Views: 122

Continue Reading

Previous: ভারতীয়দের নেপালে যেতে নিষেধ দিল্লির, আটকে থাকাদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক
Next: জয় গুপ্তকে দিয়েই ভাগ্য বদলাতে মরিয়া ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.