Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • নেপালে আটকে পড়া বাঙালি পর্যটকদের সহায়তায় হেল্পলাইন চালু রাজ্য পুলিশের

নেপালে আটকে পড়া বাঙালি পর্যটকদের সহায়তায় হেল্পলাইন চালু রাজ্য পুলিশের

Online Desk সেপ্টেম্বর 11, 2025
20250911_112620.jpg

ওঙ্কার ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে নেপাল। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সে দেশে বহু বাঙালি পর্যটক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে রাজ্যের পর্যটকদের সহায়তা করতে হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। নেপালে আটকে পড়া কেউ যদি পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, তাহলে ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের তরফে।

রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য অনুগ্রহ করে নিচে দেওয়া নম্বরগুলোয় যোগাযোগ করুন।
মোবাইল / হোয়াটসঅ্যাপ নম্বর: ৯১৪৭৮৮৯০৭৮
ল্যান্ডলাইন নম্বর: ০৩৫৪-২২৫২০৫৭’

উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সে দেশের ছাত্র যুবরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ দমানো যায়নি। পুলিশের গুলিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫০’র বেশি। ইতিমধ্যে মঙ্গলবার নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া বাংলার পর্যটকদের পাশে দাঁড়াল রাজ্য পুলিশ।

Post Views: 166

Continue Reading

Previous: পদত্যাগের পর ভারতকেই দোষারোপ অলির; নেপালের অশান্তির নেপথ্যে দিল্লিকে কাঠগোড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর
Next: “মা কে বাড়ি পাঠিয়ে দেবে”, মমতাকে আর্জি জানিয়ে চিঠি আসানসোলের খুদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.