Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • জন্মের দু’দিনের মধ্যে সদ্যোজাতের মৃত্যু, নবদ্বীপে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

জন্মের দু’দিনের মধ্যে সদ্যোজাতের মৃত্যু, নবদ্বীপে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-45.webp

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রসবের পর মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ ছিল। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে অসুস্থ হয়ে পড়া শিশুকে একের পর এক হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নবদ্বীপের মতিরায়ের বাঁধ রোড এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে।

পূর্ব বর্ধমানের পারুলিয়া সাহাপাড়ার বাসিন্দা রুদ্রপ্রসাদ সাহার স্ত্রী ঈশিকা ধরকে চলতি সপ্তাহের সোমবার বিকেল পাঁচটা নাগাদ প্রসবের জন্য ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, ডাঃ কে পি দাসের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। ওই দিন রাত ১০টা ১৩ মিনিটে একটি পুত্রসন্তানের জন্ম দেন ঈশিকাদেবী।

পরিবারের দাবি, জন্মের পর মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ ছিল। গভীর রাত পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্তও শিশুটি স্বাভাবিক ছিল বলে তাঁদের জানানো হয়েছিল।

পরিবারের অভিযোগ, এরপরই নার্সিংহোম থেকে ফোন করে জানানো হয়, শিশুটিকে খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে। এই ঘটনার পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

রুদ্রপ্রসাদ সাহার অভিযোগ, সেই সময় নার্সিংহোমে উপযুক্ত চিকিৎসকের উপস্থিতি ছিল না। কর্তব্যরত আয়ারাই পাম্পের সাহায্যে শিশুটির চিকিৎসার চেষ্টা করছিলেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে প্রথমে সদ্যোজাতকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অক্সিজেনের সাহায্যে তাকে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান বলে পরিবারের দাবি। এরই মধ্যে শিশুটির মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে এদিন দুপুর ২টো ১০ মিনিটে মৃত্যু হয় সদ্যোজাতের।

একদিকে অস্ত্রোপচারের পর অসুস্থ স্ত্রী, অন্যদিকে সদ্যোজাত সন্তানকে হারানোর যন্ত্রণা — এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছে সাহা পরিবার।

মৃত শিশুর দিদা রাখি ধর জানান, এটি তাঁর মেয়ের প্রথম সন্তান ছিল। নাতিকে ঘিরে পরিবারের সকলের মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এমন পরিণতি তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

রুদ্রপ্রসাদ সাহার অভিযোগ, ওই নার্সিংহোমে চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো ও নিয়মশৃঙ্খলার অভাব রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, বিষয়টি নিয়ে থানায় জানানো হলে পুলিশ শিশুটির শেষকৃত্য সম্পন্ন করার পর শুক্রবার থানায় আসতে বলে বলে পরিবারের দাবি। সেখানে দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে তাঁদের বক্তব্য শোনার পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

তবে এই প্রথম নয়, ওই নার্সিংহোমের বিরুদ্ধে অতীতেও চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০২৫ সালেও একই ধরনের একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ ওঠায় ওই নার্সিংহোমের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও বর্তমান ঘটনার বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Continue Reading

Previous: বরাহনগরে যুবতী খুনে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে ধৃত মূল অভিযুক্ত, অনলাইন গেম থেকেই পরিচয়!
Next: কোচবিহারে চাকরিহারা শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.