Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বরাহনগরে যুবতী খুনে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে ধৃত মূল অভিযুক্ত, অনলাইন গেম থেকেই পরিচয়!

বরাহনগরে যুবতী খুনে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে ধৃত মূল অভিযুক্ত, অনলাইন গেম থেকেই পরিচয়!

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-46.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বরাহনগরে ২৭ বছর বয়সি যুবতীকে খুনের ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে দিল্লি থেকে ফিরিয়ে আনা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের সঙ্গে নিহত যুবতীর পরিচয় হয়েছিল মোবাইলে অনলাইন গেম খেলার সুবাদে। অভিযুক্ত এর আগেও বরাহনগরে ওই যুবতীর দিদি ও জামাইবাবুর ফ্ল্যাটে এসেছিল। গত মঙ্গলবার রাতে বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডের ওই ফ্ল্যাট থেকেই যুবতীর দেহ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে বড় মোড় নেয় নিহতের নিখোঁজ হয়ে যাওয়া মোবাইল ফোনটি। বুধবার সকালে ওই ফোন থেকে নিহতের মামাতো ভাইয়ের কাছে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল — ‘তোমাদের মধ্যেই থাকব, কিন্তু জানতে পারবে না।’

তদন্তকারীরা জানতে পারেন, ফোনটির টাওয়ার লোকেশন মিলেছিল বিহারে। পুলিশের অনুমান, সিম কার্ড খুলে ওয়াইফাইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল অভিযুক্ত। পরিবারের লোকজনের কাছ থেকে যুবতীর গেমিংয়ের নেশার কথা জানতে পেরে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করেন। শেষ পর্যন্ত তথ্যপ্রযুক্তির সাহায্যেই দিল্লি থেকে নাগাল মেলে অভিযুক্তের।

বুধবার বিকেলে মৃতার বাবার নম্বরে যুবতীর ফোন থেকেই ‘হাই’ লিখে মেসেজ পাঠানো হয়। মায়ের নম্বরে আসে একটি ১৩ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কল। ওপ্রান্ত থেকে কেউ কথা না বললেও মা কান্নায় ভেঙে পড়ে খুনের কারণ জানতে চান, আর তখনই ফোন কেটে দেওয়া হয়।ঘটনাস্থল থেকে যুবতীর মোবাইল ছাড়াও সোনার গয়না, রুপোর ব্রেসলেট ও পার্স উধাও হয়ে গিয়েছিল। এটি নিছকই লুণ্ঠনের উদ্দেশ্য ছিল কিনা, তা ধৃতকে জেরা করেই খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিছানায় শোয়ানো অবস্থায় যুবতীর দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকদের প্রাথমিক মত অনুযায়ী, খুনের আগে ওই যুবতীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ তোলা হলেও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ এফআইআরে ধর্ষণের ধারা যুক্ত করছে না। খুনের আসল কারণ এবং এর নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা ধৃতকে জেরা করার পরই পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: পারিবারিক বিবাদে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক ভাইপো, পলাতক দাদা
Next: জন্মের দু’দিনের মধ্যে সদ্যোজাতের মৃত্যু, নবদ্বীপে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469827.webp

মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটে বিপর্যস্ত ৭৪ দেশ, ভারতে বাতিল ৩ বিমান

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.