Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অস্ত্র বদলাচ্ছে ভারতের রাজনীতি; হিন্দিভাষী শ্রমিক নিগ্রহ ইস্যুতে ঠাকরে ভাইদের বিরুদ্ধে তোপ নিশিকান্ত দুবের, ধর্ম থেকে ভাষা ও সংস্কৃতির লড়াইয়ে দেশ

অস্ত্র বদলাচ্ছে ভারতের রাজনীতি; হিন্দিভাষী শ্রমিক নিগ্রহ ইস্যুতে ঠাকরে ভাইদের বিরুদ্ধে তোপ নিশিকান্ত দুবের, ধর্ম থেকে ভাষা ও সংস্কৃতির লড়াইয়ে দেশ

Online Desk জুলাই 8, 2025
Nisikant-Dube.jpg

ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের সাম্প্রতিক হিন্দিভাষী শ্রমিক নিগ্রহ বিতর্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের রাজনীতির ছকে বড় পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত ‘ধর্ম’ ছিল ভোট-রাজনীতির প্রধান হাতিয়ার। হিন্দু-মুসলিম বিভাজন, মন্দির-মসজিদ বিতর্ক, রাম মন্দির থেকে লাভ জিহাদ সবকিছুতেই ঘুরেফিরে ধর্মের পরিচয় কেন্দ্র করেই। কিন্তু এখন সেই ছক বদলাচ্ছে। এখন অস্ত্র হচ্ছে ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়।
ধর্ম নিয়ে রাজনীতির পর এবার ভাষা ও সাম্প্রদায়িক প্রথাকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর কাজ করে যাচ্ছে দেশের রাজনীতি দলগুলি। মহারাষ্ট্রে হিন্দিভাষী শ্রমিক ও ব্যবসায়ীদের উপর একের পর এক হামলার ঘটনায় উত্তাল মহারাষ্ট্র রাজনীতি। সরাসরি রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরেকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। গড্ডার এই বিজেপি সাংসদ সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “উত্তর ভারতের মানুষকে মারছো? যাও মহিম দরগায়, উর্দুভাষীদের মারার সাহস দেখাও!” দুবে আরও হুঁশিয়ারি দিয়েছেন, “উত্তরপ্রদেশ, বিহার বা তামিলনাড়ুতে আসুন, আপনাদের পিটিয়ে মারবে লোকজন!” তাঁর অভিযোগ, ঠাকরে ভাইরা হিন্দিভাষী মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন শুধুমাত্র সস্তা রাজনীতির জন্য। আসন্ন নির্বাচনের আগে ধর্মভিত্তিক মেরুকরণের পরও যে শূন্যতা তৈরি হয়েছে, সেটা পূরণ করতে নতুন ‘ইস্যুর’ দরকার। আর সেটাই এখন হয়ে উঠছে হিন্দিভাষী বনাম মারাঠি, বাঙালি বনাম হিন্দিভাষী, দক্ষিণ বনাম উত্তর ভারতের লড়াই।
সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রে মারাঠি ভাষা না জানায় হিন্দিভাষী শ্রমিক ও হকারদের হেনস্থা করছে এমএনএসের কর্মীরা। এর মধ্যেই রাজ্য সরকার তিন-ভাষা নীতি বাতিল করেছে, যা নিয়ে রাজ ও উদ্ধব ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ অভিযোগ তুলেছিলেন। এরই পাল্টা নিশিকান্ত দুবের মন্তব্য, “মহারাষ্ট্র কীসে চলে? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার খনিজ সম্পদে, হিন্দি রাজ্যগুলির টাকাতেই টাটা-রিলায়্যান্সের মতো সংস্থা মহারাষ্ট্রে শিল্প গড়েছে। অথচ সেই মানুষগুলিই আজ মার খাচ্ছে”।
নিশিকান্ত দুবের এই হুঁশিয়ারি ও সরাসরি আক্রমনাত্মক ভাষা মেনে নিতে নারাজ বিজেপির শরিক শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী। শিন্ডে গোষ্ঠীর নেতা যোগেশ কাদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “একজন সাংসদের মুখে এমন অহংকারপূর্ণ ভাষা শোভা পায় না। মহারাষ্ট্রের মানুষ এসব মেনে নেবে না।” মহারাষ্ট্রে হিন্দি বনাম মারাঠি বিতর্ক নতুন করে ঘিরে ফেলছে রাজ্য-রাজনীতি।
যখন দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকস্বার্থ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা সবই বারবার রাজনৈতিক বিতর্ক থেকে হারিয়ে যাচ্ছে, তখন নির্বাচনের প্রাক্কালে মানুষের মনকে ব্যস্ত রাখতে ‘ভাষা’ আর ‘সংস্কৃতি’ এক কথায় সহজ হাতিয়ার। ধর্মের বিভাজন যেভাবে সমাজে বিষ ছড়িয়েছিল, ভাষাভিত্তিক বিদ্বেষ তার চেয়ে কম বিপজ্জনক নয় বরং আরও ভয়ঙ্কর।

Post Views: 252

Continue Reading

Previous: এবার কয়লা পাচার চক্রিকে দেশে ফেরাতে আদালতে সিবিআই
Next: অনুব্রত মণ্ডলের গালিগালাজ কাণ্ডের তদন্তে নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন, হাইকোর্টে বীরভূমের পুলিশ সুপার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.