Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুব্রত মণ্ডলের গালিগালাজ কাণ্ডের তদন্তে নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন, হাইকোর্টে বীরভূমের পুলিশ সুপার

অনুব্রত মণ্ডলের গালিগালাজ কাণ্ডের তদন্তে নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন, হাইকোর্টে বীরভূমের পুলিশ সুপার

Online Desk জুলাই 8, 2025
high-court-.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে যে গালিগালাজ করেছিলেন, সেই ঘটনার তদন্তে নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন! এমনটাই অভিযোগ বীরভূমের পুলিশ সুপার (এসপি) আমনদীপের। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

বীরভূমের পুলিশ সুপার (এসপি) আমনদীপের বক্তব্য, মামলায় তদন্ত চলাকালীন জাতীয় মহিলা কমিশন নাক গলাচ্ছে। তাঁকে আগামী ১৪ জুলাই দিল্লিতে হাজিরার নির্দেশ দিওয়া হয়েছে। ওই দিন মামলার কেস ডায়েরি নিয়ে তাঁকে যেতে বলা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পুলিশ সুপারের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে। আদালত সূত্রে খবর, বুধবার মামলাটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, গত ২৯ মে একটি অডিও প্রকাশ্যে আসে। অভিযোগ, যেখানে শোনা যায় বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, ফোনে ওই পুলিশ আধিকারিকের স্ত্রী ও মা’কে নিয়ে কু কথা বলেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনায় জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করে। বীরভূম জেলা পুলিশ সুপার রিপোর্টও পাঠান। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। কমিশনের তরফে আবার চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রশ্ন তোলা হয়, অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হলেও, কেন বাইরে ছিলেন তিনি। এ ছাড়াও আরও একাধিক প্রশ্ন তোলা হয় সেই চিঠিতে।

Post Views: 160

Continue Reading

Previous: অস্ত্র বদলাচ্ছে ভারতের রাজনীতি; হিন্দিভাষী শ্রমিক নিগ্রহ ইস্যুতে ঠাকরে ভাইদের বিরুদ্ধে তোপ নিশিকান্ত দুবের, ধর্ম থেকে ভাষা ও সংস্কৃতির লড়াইয়ে দেশ
Next: পাসপোর্টের মেয়াদ শেষের আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.