Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের কলকাতায় ফেরাতে বিশেষ বাস ও ট্রেন

বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের কলকাতায় ফেরাতে বিশেষ বাস ও ট্রেন

Online Desk অক্টোবর 5, 2025
train-1280-tt.jpg

ওঙ্কার ডেস্ক: একদিকে নাগাড়ে বৃষ্টি, অন্য দিকে পাহাড় থেকে নেমে আসা জল। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জলের তলায়। আতঙ্কে দিন কাটাচ্ছে পর্যটকরা। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। এই পরিস্থিতিতে দ্রুত পাহাড় ছাড়তে চাইছেন পর্যটকরা। যে কোন মূল্যে কলকাতায় ফিরতে চাইছেন তারা। এদিকে বিপর্যস্ত উত্তরের রেল পরিষেবাও। তাই পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ বাস সার্ভিস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

সূত্রের খবর, রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে তিনটি স্পেশাল বাস চলবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সাড়ে পাঁচটা ও ছটায়‌ বাস ছেড়েছে। এবার ৭টায় একটি বাস ছাড়বে বলে জানা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি যাত্রীদের কথা মাথায় রেখে প্রয়োজনে শিলিগুড়ি-কলকাতা রুটে আরও বাস চালানো হবে বলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে।

অন্য দিকে প্রবল বৃষ্টির জেরে বহু রেল লাইন জলের তলায়। ফলে একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুর পথে চালাতে বাধ্য হচ্ছে রেল কর্তৃপক্ষ। অন্য দিকে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সময় পরিবর্তনও করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সময় পরিবর্তন
নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস
নিউ আলিপুরদুয়ার থেকে ১৮:৩০ মিনিটে ছাড়বে।
যাত্রাপথ সংক্ষিপ্ত-
বঙ্গাইগাঁও– নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহারে (এনসিবি) নিউ কোচবিহার পর্যন্ত চালানো হবে।
নিউ কোচ বিহার-নিউ জলপাইগুড়ি এর মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
ঘুরপথে চলবে যে ট্রেনগুলি-
ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
নিউ কোচবিহার ভায়া মাথাভাঙা দিয়ে ঘুরিয়ে চালানো হবে।
ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। নিউ কোচবিহার ভায়া মাথাভাঙা হয়েই এই ট্রেনটি চালানো হবে।

Post Views: 115

Continue Reading

Previous: ‘পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে হবে’, মন্তব্য ভাগবতের
Next: ‘উত্তরবঙ্গে বিপর্যয়, রাজ্য সরকার পুজোর কার্নিভালে ব্যস্ত’, খোঁচা শুভেন্দুর

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.