Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১৮ মাসের শিশুকে প্রাপ্ত বয়স্কদের ওষুধ দিলেন চিকিৎসক, উত্তেজনা হাসপাতাল চত্বরে

১৮ মাসের শিশুকে প্রাপ্ত বয়স্কদের ওষুধ দিলেন চিকিৎসক, উত্তেজনা হাসপাতাল চত্বরে

Online Desk জুন 23, 2025
sdaf.png

বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর : ১৮ মাসের শিশুকে প্রাপ্তবয়স্কদের ওষুধ দেওয়ায় উত্তেজনা হাসপাতাল চত্বরে! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে।
শিশুটির পরিবার সূত্রে খবর , শনিবার মালিনগছ গ্রাম থেকে জ্বরের জন্য শিশুটিকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসে মা ওবাবা! শিশুটির নাম আয়ান রাহমান। ডাক্তার দেখানোর পরই চিকিৎসক ওই শিশুটিকে কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন বলে জানা যায়। পরবর্তীতে রিপোর্ট এনে দেখালে চিকিৎসক কিছু ওষুধ লিখে দেন, সেই ওষুধ নিয়ে শিশুকে খাওয়ানোর পর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল বলে জানা গেছে।
এরপরই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় আবার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তড়িঘড়ি শিশুটিকে হসপিটালে ভর্তি করায় চিকিৎসকরা। এই ঘটনার জন্য পরিবারের লোকজন চিকিৎসককে দায়ী করেন।
শিশুটির দাদু সালাউদ্দিন জানিয়েছেন চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য শিশুটির মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। তবে সময় মত শিশুটিকে নিয়ে হাসপাতাল নিয়ে যাবার কারণে প্রাণে বেঁচে গেছে শিশুটি।
উল্লেখ্য এই বিষয়ে কর্মরত চিকিৎসক অভিষেক চৌধুরী জানিয়েছেন সারাদিন সে ৫০০ থেকে ৬০০টি রোগী দেখেছে তাই তার ভুল হয়ে গেছে। ভুল করে আঠারো মাসের জায়গায় ১৮ বছর উর্ধের ওষুধ দিয়ে দিয়েছিল ওই ডাক্তার। এমনকি শিশুটির যদি কিছু হয় তার সমস্ত দায়িত্ব চিকিৎসক নিজেই নেবে বলে জানিয়েছেন।
তবে বর্তমানে ১৮ মাসের আয়ন রহমান রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। কিন্তু অসুস্থ শিশুর পরিবার পুরো ঘটনাটি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

Post Views: 168

Continue Reading

Previous: সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে নাম না করে আরাবুলকে নিশানা বিধায়ক শওকত মোল্লার
Next: কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, ‘মা-মাটি-মানুষ’-কে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.