Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো প্রেমিক

যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো প্রেমিক

Online Desk জুন 9, 2025
IMG-20250609-WA0018.jpg

বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর : যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল এক প্রেমিক । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষীপুর এলাকায় ।মৃত ওই যুবতীর নাম নার্গিস পারভিন ,বয়স কুড়ি বছর । মৃত যুবতীর বাড়ি চোপড়ার লক্ষীপুর এলাকায়। মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবার। নিহত যুবতীর পরিবারের সদস্যের পাশাপাশি গ্রাম বাসীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবক সুলতানের বিয়ে ঠিক হয়েছিল। তবে রবিবার ভোর থেকে ওই যুবতী নিখোঁজ। পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজির পর চোপড়া থানায় অভিযুক্ত যুবক সুলতান ও তার পরিবারের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করে মৃত যুবতীর পরিবার।
তারপরই রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সুলতান চোপড়া থানায় গিয়ে পুলিশের সামনে নার্গিস পারভিন কে খুন করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে সে।
চোপড়া থানার পুলিশ যুবককে জেরা করার পর রবিবার রাতে ওই যুবতীর দেহ চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকার একটি চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ।
সোমবার সকাল থেকেই বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে চোপড়া লক্ষীপুর এলাকায় রাস্তায় বসে তার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্য এবং তার পাশাপাশি গ্রামবাসীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।

Post Views: 158

Continue Reading

Previous: বারুইপুরের চম্পাহাটিতে শুরু হয়েছে হকার উচ্ছেদ, রাস্তার যানজট কমাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে পুরসভা
Next: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, জখম ৭ বিজেপিকর্মী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.