Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্টার থিয়েটারের নাম বদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর,১৪১ বছর পর স্বীকৃতি নটী বিনোদিনীকে

স্টার থিয়েটারের নাম বদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর,১৪১ বছর পর স্বীকৃতি নটী বিনোদিনীকে

Online Desk ডিসেম্বর 30, 2024
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ ১৪১ বছর পর স্বীকৃতি পেলেন নটী বিনোদিনী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সন্দেশখালির সভা থেকে ঘোষণা করেন স্টার থিয়েটারের নামবদল করা হবে। নতুন নাম হবে বিনোদিনীর নামে।
মাত্র ১২ বছর বয়সে অভিনয় শুরু করেন বিনোদিনী দাসী।স্টার থিয়েটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিনোদিনী।তিনি নটী বিনোদিনী নামেও পরিচিত।স্টার থিয়েটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিনোদিনী।১৮৮৩ সালে উত্তর কলকাতারই ৬৮ নম্বর বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। স্টার থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন অভিনেত্রী। তাঁর নামেই থিয়েটার হবে এমনটাই কথা ছিল। পরে অন্য কলাকুশলীরা আপত্তি জানানোয় তাঁর নাম বাদ দেওয়া হয়। অনেকেই বলেছিলেন, সেইসময় বিনোদিনীর সঙ্গে বঞ্চনা করা হয়েছিল।
বিনোদিনী যুক্ত ছিলেন বিডন স্ট্রিটের স্টার থিয়েটারের সঙ্গে। কিন্তু ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ যখন তৈরি হয়েছিল সেসময় তা অবলুপ্ত হয়ে যায়। তারপর হাতিবাগানে তৈরি হয় স্টার থিয়েটার। তবে এখনও স্টার থিয়েটারের সঙ্গে বিনোদিনীর নাম জড়িয়ে আছে। এতবছর পর বিনোদিনীকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
১৮৮৩ সালে ২১ জুলাই প্রথম স্টারের মঞ্চে যান বিনোদিনী। তাঁর প্রথম নাটকটির নাম ছিল দক্ষিণযজ্ঞ। পরের বছর তিনি চৈতন্যলীলা করেন। তারপরই ২৩ বছর বিষয়ে অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী।
পুরনো জিনিসের ঐতিহ্য থাকে আজীবন। স্টার থিয়েটারে যোগ হল নতুন একটি পালক। মুখ্যমন্ত্রীর এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

ভিডিও দেখুন-

Post Views: 137

Continue Reading

Previous: শেষকৃত্যে রাজনীতি!
Next: বাংলাদেশ পরিস্থিতি মাথায় রেখে কঠোর নিরাপত্তা গঙ্গাসাগর মেলায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.