Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওবিসি জটিলতায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স মামলায় হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার

ওবিসি জটিলতায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স মামলায় হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার

Online Desk আগস্ট 11, 2025
supreme-court.png

ওঙ্কার ডেস্ক: ওবিসি সংক্রান্ত আইনি জটিলতায় বাতিল হয়ে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা। কলকাতা হাই কোর্টের নির্দেশে নতুন করে মেধাতালিকা তৈরির প্রক্রিয়া শুরু করার কথা বলা হলেও, রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি নির্ধারিত রয়েছে।
আইনজীবী মহলের অনুমান, সেই শুনানিতেই জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা বাতিলের বিষয়ে হাই কোর্টের নির্দেশ নিয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। এর আগে ওবিসি শংসাপত্র ইস্যু নিয়ে রাজ্যের সব সরকারি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। পরে সেই স্থগিতাদেশের উপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। তখন প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছিল, “এটা আশ্চর্যজনক! হাই কোর্ট কীভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে? আমরা বিস্মিত”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশের কথা থাকলেও, ওবিসি সংক্রান্ত এই জটিলতায় তা আটকে যায়। হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মেধাতালিকা বাতিল করে জানান, নতুন তালিকা প্রকাশ করতে হবে ২০১০ সালের আগের অনুমোদিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনে। নতুন ওবিসি তালিকা ধরে মেধাতালিকা প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়। পাশাপাশি, পুরনো বিধি অনুযায়ী পূর্বের মতোই ৭ শতাংশ সংরক্ষণ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে, তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে।
এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার জানান, “সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই কোর্ট এভাবে অন্য সিদ্ধান্ত নেবে, তা আমাদের ধারণায় ছিল না। আজকেই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাব”।
প্রসঙ্গত, ২০১০ সালের পরে রাজ্যের নতুন ওবিসি তালিকা প্রস্তুত করা হয়েছিল একটি সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সমীক্ষার ভিত্তিতে। সেই তালিকা প্রকাশের বিরুদ্ধে হাই কোর্টে মামলা হয় এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়।পরে সুপ্রিম কোর্টও হাই কোর্টের এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বর্তমানে রাজ্য সরকারের চ্যালেঞ্জের প্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালতের শুনানিতেই স্পষ্ট হবে জয়েন্ট এন্ট্রান্স মেধাতালিকা সংক্রান্ত ভবিষ্যৎ রূপরেখা।

Post Views: 243

Continue Reading

Previous: বাংলার জয় ! দেশের ভাষা বৈচিত্র তুলে ধরতে সোমবার নির্বাচন কমিশনের অফিস ঘেরাও বিরোধী সাংসদদের
Next: এসআইআর বিতর্কে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও; পথে নামলেন বিরোধী সাংসদরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.