ওঙ্কার ডেস্ক : সাধারণতন্ত্র দিবসের আগের দিন প্রথা মেনে রবিবার ঘোষিত হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। এবার পদ্ম (পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্ম বিভূষণ) পুরষ্কারে সম্মানিত করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের ১৩১ জন ব্যক্তিকে, যার মধ্যে বাংলার রয়েছেন ১১ জন। এঁরা সকলেই পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হলেন। বাংলা থেকে এবছর কেউই পদ্মভূষণ ও পদ্ম বিভূষণের তালিকায় নেই।
পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন আরও ১০ জন। তাঁরা হলেন- শিল্পে বিষে অবদানের জন্য জ্যোতিষ দেবনাথ,কুমার বোস, তৃপ্তি মুখার্জি, তরুণ ভট্টাচার্য এবং মরণোত্তর পদ্মশ্রী পেলেন
হরি মাধব মুখোপাধ্যায়। মেডিসিন থেকে পদ্মশ্রী পেলেন সরোজ মন্ডল। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্র থেকে এই সম্মান পেলেন- অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়োনজোন, মহেন্দ্র নাথ রায় ও রবিলাল টুডু।
