Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে বিরল খনিজের বাক্স উপহার আসিম মুনিরের, ‘সেলসম্যান’ বলে কটাক্ষ পাক সেনেটরের

ট্রাম্পকে বিরল খনিজের বাক্স উপহার আসিম মুনিরের, ‘সেলসম্যান’ বলে কটাক্ষ পাক সেনেটরের

Online Desk অক্টোবর 2, 2025
trump-munir.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। ট্রাম্পের সঙ্গে তাঁদের একটি ছবি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন পাক সেনাপ্রধান। ছবিতে দেখা গিয়েছে ওভাল অফিসে মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরল খনিজের একটি বাক্স উপহার দিচ্ছেন। আর এই ঘটনার পর পাকিস্তানের অন্দরে সমালোচনার মুখে পড়েছে শাহবাজ শরিফের সরকার।

পাকিস্তানের খনিজ সম্পদ ট্রাম্পের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই বাক্স উপহার দেওয়া হলেও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির সিনেটর আইমাল ওয়ালি খান। তিনি মুনিরকে ‘সেলসম্যানের মতো’ আচরণ করছেন বলে অভিযোগ করেছেন, যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ ম্যানেজারের মতো তা দেখছেন। তিনি প্রশ্ন তোলেন পাকিস্তানের সেনাপ্রধান কোন ক্ষমতায় বিদেশী নেতাদের সঙ্গে আলোচনা করছেন? এটিকে ‘সংবিধানের সঙ্গে রসিকতা’ এবং ‘সংসদের অবমাননা’ বলে মন্তব্য করেছেন তিনি। শাহবাজ শরিফ সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘এটা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র’। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি পাকিস্তানের সমর্থন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিবরণ এবং কেন মুনির সাধারণত বেসামরিক নেতাদের জন্য সংরক্ষিত কূটনৈতিক যোগাযোগে অংশ নিচ্ছেন তা স্পষ্ট করার জন্য সংসদের যৌথ অধিবেশন ডাকার দাবি জানান তিনি।

মার্কিন এবং ইউরোপীয় সংস্থাগুলির সঙ্গে খনিজ রফতানি এবং শোধনাগার প্রকল্প বিষয়ে নতুন সহযোগিতা চুক্তি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান। এর পরেই বিতর্ক তৈরি হল। সরকার এই চুক্তিগুলিকে অর্থনৈতিক পুনরুজ্জীবনের পথ হিসেবে প্রশংসা করছে। তবে সমালোচকদের যুক্তি, সেনাপ্রধানের এই ধরনের উদ্যোগে নেতৃত্ব দেওয়া বেসামরিক কর্তৃত্বকে দুর্বল করে এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে দুর্বল হিসেবে তুলে ধরে।

Post Views: 125

Continue Reading

Previous: দশমীতে ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, জানাচ্ছে হাওয়া অফিস
Next: চিনে সয়াবিন রফতানি করতে চেয়ে জিনপিঙের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.