Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনে সয়াবিন রফতানি করতে চেয়ে জিনপিঙের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

চিনে সয়াবিন রফতানি করতে চেয়ে জিনপিঙের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

Online Desk অক্টোবর 2, 2025
trump-xi.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি অক্টোবর মাসেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কেনে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন মুলুক থেকে চিন যাতে সয়াবিন কেনে সে বিষয়ে আগেও ডোনাল্ড ট্রাম্প বেজিংকে আহ্বান জানিয়েছিলেন। সয়াবিন চিন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে আগেই দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু দুই দেশের মধ্যে এখনও কোনও সমঝোতা হয়নি। সমাজ মাধ্যমে ট্রাম্প বুধবার লিখেছেন, ‘চিন আমাদের থেকে সয়াবিন না কেনায় আমাদের দেশের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুল্কের মাধ্যমে আমরা অনেক অর্থ আয় করেছি। তার কিছুটা অংশ নিয়ে আমরা দেশের কৃষকদের পাশে দাঁড়াব। আমি কখনও আমাদের কৃষকদের হতাশ করব না।’ শুধু তাই নয়, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও কটাক্ষ করেছেন ট্রাম্প। তাঁকে ‘ঘুমন্ত’ বলে আক্রমণ করেন তিনি। ট্রাম্পের দাবি, চিনের সঙ্গে বাইডেন বহু চুক্তি করেছিলেন, কিন্তু সয়াবিন নিয়ে কোনও সমঝোতা করতে পারেননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলন আয়োজিত হবে। সেখানে গিয়ে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। চলতি অক্টোবর মাসের শেষের দিকে সেই সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, ট্রাম্প জানিয়েছেন আগামী বছর তিনি নিজে চিনে যাবেন।

Post Views: 127

Continue Reading

Previous: ট্রাম্পকে বিরল খনিজের বাক্স উপহার আসিম মুনিরের, ‘সেলসম্যান’ বলে কটাক্ষ পাক সেনেটরের
Next: রামপুরহাট দশেরপল্লির দুর্গাপুজর মাতৃবিদায়ের মুহূর্ত, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.