Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রামপুরহাট দশেরপল্লির দুর্গাপুজর মাতৃবিদায়ের মুহূর্ত, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

রামপুরহাট দশেরপল্লির দুর্গাপুজর মাতৃবিদায়ের মুহূর্ত, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

Online Desk অক্টোবর 2, 2025
Pritam.jpg

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : রামপুরহাটের দশেরপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে মহালয়ার ঘণ্টাধ্বনি থেকে শুরু করে দশমীর ঢাকের বাজনা পর্যন্ত দিনভর আনন্দ, ভক্তি আর উৎসবের আবহ বিরাজ করেছিল। তবে দশমীর সকাল থেকেই কমিটির সদস্য এবং এলাকার মহিলাদের মনে ভর করেছিল বিদায়ের সুর। মা দুর্গাকে বিদায় জানানো মানেই বছরের পর বছর ধরে চলা পুজোর উচ্ছ্বাসে ইতি টানা। তবুও, শোকের মাঝেই আনন্দের রঙ ছড়িয়ে পড়ল সিঁদুর খেলায়।

মা দুর্গার ঘট বিসর্জনের আগে থেকেই মহিলাদের মধ্যে শুরু হয়েছিল বিশেষ আয়োজন।শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের কাঁসরের তালে তালে মহিলারা প্রথমে দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর পরস্পরের কপালে, গালে ও সিঁথিতে সিঁদুর লাগিয়ে তাঁরা মাতৃমূর্তির আশীর্বাদ কামনা করেন। মুহূর্তেই লাল রঙে রঙিন হয়ে ওঠে চারদিক। যেন বিদায়ের বেদনাকে আড়াল করে মিলেমিশে যায় এক অমোঘ আনন্দে।

 

স্থানীয় মহিলা সদস্যা শতরুপা কোনার জানান, “মা’কে বিদায় জানানোর সময় চোখ ভিজে আসে। কিন্তু সিঁদুর খেলাই আমাদের মনকে কিছুটা হালকা করে দেয়। এতে বন্ধন গড়ে ওঠে মহিলাদের মধ্যে, আবার নতুন বছরের জন্য অপেক্ষার প্রতিশ্রুতিও থাকে।”

দশেরপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি জানান, প্রতিবছরের মতো এবারও মহিলাদের অংশগ্রহণে সিঁদুর খেলা বিশেষ মাত্রা পেয়েছে। তিনি বলেন, “বিদায়বেলায় দুঃখ থাকলেও সিঁদুর খেলায় এক অন্যরকম আবেগ তৈরি হয়। মা যেন আমাদের আশীর্বাদ দিয়ে নতুন বছরের জন্য শক্তি জোগান।”

অবশেষে ঘট বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের। তবে সিঁদুর খেলায় মহিলাদের উচ্ছ্বাস যেন সামনে বছরের প্রতীক্ষাকে আরও উজ্জ্বল করে তুলল। বিদায়ের আবহকে সরিয়ে দিয়ে এক চিলতে আনন্দে ভেসে গেল দশেরপল্লি।

Continue Reading

Previous: চিনে সয়াবিন রফতানি করতে চেয়ে জিনপিঙের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
Next: বিজয়া দশমী উপলক্ষে ভাষণে আত্মনির্ভর হওয়ার ডাক ভাগবতের

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.