Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজয়া দশমী উপলক্ষে ভাষণে আত্মনির্ভর হওয়ার ডাক ভাগবতের

বিজয়া দশমী উপলক্ষে ভাষণে আত্মনির্ভর হওয়ার ডাক ভাগবতের

Online Desk অক্টোবর 2, 2025
bhagwat.jpg

ওঙ্কার ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূরণ হয়েছে। সংগঠনটির শতবর্ষ উদযাপনের আবহে বিজয়া দশমীর ভাষণ থেকে আরএসএস এর সরসঙ্ঘ চালক মোহন ভাগবত আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন। একই সঙ্গে ভাগবতের ভাষণে উঠে এল ট্রাম্পের প্রশাসনের চাপানো শুল্ক প্রসঙ্গ।

মোহন ভাগবত বলেন, ‘অর্থনীতিতে বিভিন্ন সূচক অনুযায়ী আমাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে বলে আমরা বলতে পারি। আমাদের দেশ বিশ্বে শ্রেষ্ঠ আসন লাভ করুক–এরকম সাধারণ মানুষের মধ্যে জেগে ওঠা উৎসাহ শিল্পপতিদের মধ্যে এবং বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে। তবে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ধনী-দরিদ্রের ব্যবধান বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ, শোষকদের জন্য শোষণের নতুন দৃঢ়তর তন্ত্র নির্মাণ, পরিবেশের ক্ষতি, পারস্পিরক ব্যবহারের ক্ষেত্রে সম্পর্কের স্থানে বাণিজ্যদৃষ্টি তথা অমানবিকতার বৃদ্ধি ইত্যাদি গুরুতর ত্রুটিগুলি স্পষ্ট হচ্ছে। এই সমস্ত ত্রুটিগুলি যাতে আমাদের বাধক না হয় এবং সদ্য আমেরিকা নিজের স্বার্থের ভিত্তিতে যে নতুন আমদানি শুল্কের নীতি গ্রহণ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু বিষয় পুনর্মূল্যায়ণ করতে হবে। বিশ্ব পারস্পরিক নির্ভরশীলতার উপরেই দাঁড়িয়ে আছে। কিন্তু জাগতিক জীবনের একতার কথা মাথায় রেখে আমাদের আত্মনির্ভর হতে হবে যাতে বিশ্বের পারস্পরিক নির্ভরশীলতা আমাদের দুর্বলতা না হয়ে দাঁড়ায় এবং আমরা নিজ ইচ্ছানুসারে জীবন যাপন করেত সক্ষম হই। স্বদেশী ও স্বাবলম্বনের কোন বিকল্প নেই।’

এদিন ভাগবতের ভাষণে উঠে এসেছে পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গও। তিনি বলেন, ‘২২ এপ্রিল পহেলগাঁওতে সীমান্তের ওপার থেকে অনুপ্রেবশকারী সন্ত্রাসবাদীরা ২৬ জন ভারতীয় পর্যটকের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করেছে। সমগ্র ভারতবর্ষের নাগিরকদের মধ্যে দুঃখ ও ক্রোধের আগুন জ্বলে উঠেছে। ভারতবর্ষের সরকার সুপিরকিল্পতভাবে মে মাসে এই আক্রমণের যথার্থ জবাব দিয়েছে।’

Post Views: 103

Continue Reading

Previous: রামপুরহাট দশেরপল্লির দুর্গাপুজর মাতৃবিদায়ের মুহূর্ত, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
Next: বিসর্জনের আয়োজনে তৎপর বালুরঘাট পুরসভা, সাবেক রীতির সঙ্গে রয়েছে হাইড্রোলিক পদ্ধতি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.