Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝে পাকিস্তানে হামলা চালাল তালিবান সেনা

আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝে পাকিস্তানে হামলা চালাল তালিবান সেনা

Online Desk অক্টোবর 12, 2025
20251012_120135.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পর এবার আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়াল পাকিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারের সেনাবাহিনী শনিবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে। রাত থেকে পাক আফগান সীমান্তে চলছে গোলাগুলি। ইসলামাবাদ ও কাবুল, উভয় পক্ষই দাবি করছে, তারা সফল হয়েছে।

উল্লেখ্য বর্তমানে ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এমনকি পাকিস্তানের উদ্দেশে বার্তাও দিয়েছেন তালিবান সরকারের মন্ত্রী। তাঁর সফরকালেই পাক আফগান সীমান্ত উত্তপ্ত হয়ে উঠল। শনিবার আফগান সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাবুলে পাকিস্তানের বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে আফগান বাহিনী প্রত্যাঘাত করেছে। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম জানিয়েছেন, পাকিস্তানে তালিবানের সেনা যে অভিযান চালিয়েছে তা সফল হয়েছে। আগামী দিনে যদি ইসলামাবাদ আগ্রাসন বন্ধ না করে তবে ফের যোগ্য জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার অভিযোগ ওঠে ইসলামাবাদের সেনা বাহিনী কাবুলে আকাশপথে হামলা চালিয়েছে। এমনকি আফগানিস্তানের রাজধানীর দক্ষিণ-পূর্ব এলাকায় পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের তরফে অভিযোগ করা হয়, পাকিস্তান সরকার আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত করেছে। শনিবার রাতে তারই জবাব দিল তালিবান সরকার।

Post Views: 99

Continue Reading

Previous: গাজা শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন নরেন্দ্র মোদি, উদ্যোগে ট্রাম্প ও সিসি
Next: লখনউয়ে দলিত পড়ুয়াকে গণধর্ষণ, গুলি করে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.