Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লখনউয়ে দলিত পড়ুয়াকে গণধর্ষণ, গুলি করে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

লখনউয়ে দলিত পড়ুয়াকে গণধর্ষণ, গুলি করে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

Online Desk অক্টোবর 12, 2025
arrest-768x432.png

ওঙ্কার ডেস্ক : উত্তর প্রদেশের দলিত কিশোরীকে গণধর্ষণ। শনিবার লখনউয়ের বানতারার আমবাগান এলাকায় নৃশংস এই ঘটনা ঘটে। নির্যাতিতা ছাত্রী একাদশ শ্রেণির পড়ুয়া। এই ঘটনায় এক অভিযুক্তকে গুলি করে পাকড়াও করেছে পুলিশ। মোট ধৃতের সংখ্যা চার।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর। শনিবার দুপুরে এক পরিচিতের সঙ্গে বাইকে করে দিদির বাড়ি যাচ্ছিল সে। পথে বানতারা এলাকায় পেট্রল পাম্পের কাছে কিছু ক্ষণের জন্য তারা থামে। অভিযোগ, সেই সময় পাঁচ জন অপরিচিত যুবক তাদের ঘিরে ধরে। কিশোরীর সঙ্গে থাকা ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, অভিযুক্তরা নির্যাতিতাকে হুমকিও দিয়েছে। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে তারা। এদিকে দিদির স্বামীকে ফোন করে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা। তারপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরে রাতের দিকে খবর আসে, কয়েকজন অভিযুক্ত হারোনি রেলওয়ে স্টেশনে গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশকে দেখে তাদের মধ্যে এক জন গুলি চালায়। সেই সঙ্গে দুজনে পালানোর চেষ্টা করে বাইকে চেপে। গুলি চালানোয় তদন্তকারীরাও পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে জখম হন ললিত কাশ্যপ নামের এক অভিযুক্ত। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝে পাকিস্তানে হামলা চালাল তালিবান সেনা
Next: মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ট্রাম্পের আর্থিক বিরোধীতা ! আমেরিকা ছাড়ছেন নোবেল জয়ী দম্পতি অভিজিৎ-ডাফলো

সম্পর্কিত গল্প

Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.