Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, জানালেন বায়ুসেনা প্রধান

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, জানালেন বায়ুসেনা প্রধান

Online Desk আগস্ট 9, 2025
Pak-Jet.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। শনিবার এমনটাই জানালেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। এদিন বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় এ কথা জানান তিনি।

বায়ুসেনা প্রধান বলেন, ‘অন্তত পাঁচটি যুদ্ধবিমান আমরা নিশ্চিত ভাবে ধ্বংস করেছি। এ ছাড়া একটি বড় সামরিক বিমানও ধ্বংস করা হয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা করা হয়েছিল।’ উল্লেখ্য, গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতের সেনাবাহিনী। সেই অভিযানের পর দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। চার দিন ধরে চলে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ। সেই সামরিক প্রত্যাঘাতের সময় পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বায়ুসেনা প্রধান আরও জানান, এই পাঁচটি পাকিস্তানি বিমানকেই ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’। যা রাশিয়ার তৈরি। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যের কারণে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাবে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে সে আবহে মস্কোর তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুণগান গাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ করেছিল ভারত। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। পহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়।

Post Views: 230

Continue Reading

Previous: কুলগামে রাতভর গুলির লড়াই;  নিহতএক জঙ্গি, শহিদ দুই জওয়ান
Next: চালু হচ্ছে এসি লোকাল, বিনা টিকিটে যাত্রা করলে কী শাস্তি হতে পারে?

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.