Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চালু হচ্ছে এসি লোকাল, বিনা টিকিটে যাত্রা করলে কী শাস্তি হতে পারে?

চালু হচ্ছে এসি লোকাল, বিনা টিকিটে যাত্রা করলে কী শাস্তি হতে পারে?

Online Desk আগস্ট 9, 2025
ac-local.jpg

ওঙ্কার ডেস্ক: ইতিমধ্যে শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল। অনেকে বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা করেন। টিকিট পরীক্ষকের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বিভিন্ন সময়ে। তবে লোকাল এসি ট্রেনে বিনা টিকিটে যাত্রা করলে পড়তে পারেন কড়া শাস্তির মুখে।

সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী সোমবার থেকে এসি লোকাল যাত্রা শুরু করবে। রবিবার বেলা ১১ টা নাগাদ শিয়ালদহ থেকে ট্রেনটির উদ্বোধন হবে। রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ২৯ মিনিটে। শিয়ালদহে পৌঁছাবে সেটি সকাল ১০ টা ১০ এ। আবার শিয়ালদহ থেকে এসি লোকালটি সন্ধ্যা ৬ টা ৫০ এ ছেড়ে রানাঘাট পৌঁছাবে রাত ৮ টা ৩২ মিনিটে। ট্রেনের ভাড়া খুব বেশি রাখা হয়নি। যাত্রীদের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে ভাড়া। এসি লোকালে নূন্যতম ভাড়া রাখা হয়েছে ৩৫ টাকা। তবে কেউ বিনা টিকিটে এসি লোকালে চড়লে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্রের দাবি, এসি লোকালে বিনা টিকিটের যাত্রী ধরতে তৎপর রেল। আর সে কারণেই প্রতিটি কামরাতেই টিকিট পরীক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসি ট্রেনটি চাকদহ, কল্যাণী, কাঁচড়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে দাঁড়াবে।

এসি লোকাল ট্রেনে কী কী সুবিধা থাকবে তা জানানো হয়েছে রেলের তরফে। জানা গিয়েছে ট্রেনটি হবে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। মেট্রোর মত কামরার দুদিকেই থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এছাড়া এক কামরা থেকে অন্য কামরায় যাওয়া যাবে। সিসিটিভি থাকবে এই ট্রেনে। ট্রেনে মোট আসন থাকবে ১১২৮ টি।

Post Views: 275

Continue Reading

Previous: পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, জানালেন বায়ুসেনা প্রধান
Next: কোচবিহারে তৃণমূলের যুবনেতাকে গুলি করে খুন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.