Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কোচবিহারে তৃণমূলের যুবনেতাকে গুলি করে খুন

কোচবিহারে তৃণমূলের যুবনেতাকে গুলি করে খুন

Online Desk আগস্ট 9, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার করতে। কিন্তু আর বাড়ি ফিরতে পারলেন না তৃণমূলের যুব নেতা। তাঁকে ঘিরে ধরে পর পর মাথায় গুলি করল দুষ্কৃতীরা। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের ডোডেয়ারহাটে৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতার নাম অমর রায়৷ জোড়াফুল শিবিরের যুব সংগঠনের স্থানীয় নেতা তিনি। প্রতি শনিবার এবং মঙ্গলবার কোচবিহারের ডোডেয়ারহাটে হাট বসে৷ শনিবার বিকেলে বাজার করার উদ্দেশে সেই হাটে যান অমর রায়৷ তাঁর সঙ্গে ছিলেন অমরের গাড়ির চালকও৷ প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, এদিন বিকেল চারটে নাগাদ কয়েকজন যুবক অমর রায়কে ঘিরে ধরে আচমকা৷ এর পরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় পর পর গুলি করে দুষ্কৃতীরা৷ গুলিবিদ্ধ অবস্থায় তিনি লুটিয়ে পড়েন মাটিতে। অমর রায়ের গাড়ির চালক আলমগির হোসেনকেও লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আলমগিরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিলেন।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মৃত অমর রায়ের বাবা ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান৷ তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি তাঁর ব্যবসাও ছিল৷ ফলে ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন নাকি ব্যবসায়িক কারণে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Post Views: 206

Continue Reading

Previous: চালু হচ্ছে এসি লোকাল, বিনা টিকিটে যাত্রা করলে কী শাস্তি হতে পারে?
Next: রাজনৈতিক ভিন্নতা সরিয়ে রেখে সুজনের হাতে রাখি বাঁধলেন লাভলি

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.