Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রবাসী ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে নেওয়ার ইঙ্গিত পাক আধিকারিকের

প্রবাসী ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে নেওয়ার ইঙ্গিত পাক আধিকারিকের

Online Desk এপ্রিল 26, 2025
taimur-rahat.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই নারকীয় হামলার পর লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। আর সেই বিক্ষোভকারীদেরকে ধড় থেকে মুণ্ডু আলাদা করার ইঙ্গিত দিলেন পাকিস্তানের আধিকারিক। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

শুক্রবার সন্ধ্যায় পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। সেই সময়কার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, হাতের ইশারায় তৈমুর রাহাত নামের ওই আধিকারিক বিক্ষোভকারীদের ধড় থেকে মুণ্ডু আলাদা করার ইঙ্গিত দিচ্ছেন। যা কূটনৈতিক রীতিনীতি এবং মানবিক সমস্ত শালীনতার লঙ্ঘন বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন সেখানে বিক্ষোভকারীদের হাতে ছিল ‘কাশ্মীরে সন্ত্রাস বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড। ব্রিটেনের ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল-এর এক মুখপাত্র বলেছেন, ‘ভারতের তেরঙ্গা পতাকা এবং ‘সন্ত্রাসবাদ বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে আমরা এখানে নিরীহ মানুষ হত্যার নিন্দা জানাতে এসেছি। আমরা কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানাই এবং ব্রিটেন সরকারকে ভারতের পাশে দাঁড়াতে এবং পাকিস্তানের প্রতি দেশটির নীতি পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। এই হামলায় ইতিমধ্যে দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ‘লস্কর ই তৈবা’র শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, জঙ্গিদের মদত দিয়েছে পাকিস্তান। যদিও এই জঙ্গি হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

Post Views: 112

Continue Reading

Previous: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা পাকিস্তানের, পাল্টা দিল ভারতও
Next: দলের নেত্রীকে অশ্লীল বার্তা! সিপিআইএম থেকে বহিস্কৃত প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.